1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

বিশ্বনাথে দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই প্রদান।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ২০৮ বার পঠিত

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার।

“শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই প্রদান করা হয়েছে।

শনিবার ১লা জানুয়ারি সকাল ১০টায় স্হানীয় উপজেলার বিদ্যালয়ের ক্লাসরুমে ওই ‘বই বিতরণ উৎসব’ অনুষ্টিত হয়।

প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই প্রদান করেন ও বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী দৌলতপুর গ্রামের কৃতি সন্তান যুক্তরাজ্য আওয়ামীলীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক এ এম সারব আলী।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট সাংবাদিক মো. সমছু মিয়ার সভাপতিত্বে ও শিক্ষানুরাগী আব্দুল মুমিন কালু এর পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দৌলতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আরিফ উল্লাহ সিতাব, আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সাবেক সভাপতি তাহির আলী।

এসময় অন্যানের মধ্যে উপস্হিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুবা খাঁনম, থানা পুলিশের এএসআই মো. রেদওয়ান মিয়া, সাবেক মেম্বার আজম আলী, সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী নজরুল ইসলাম আজাদ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মনির আলী, অভিভাবক সদস্য হাফিজুর রহমান, তরুন সংগঠক লিলু মিয়া, আবু ছালেহ, ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, ছাত্র/ছাত্রীসহ প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT