1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরের নদীতেই পাট জাগ বুড়িভদ্রার বুকে গ্রামবাংলার এক অপরূপ দৃশ্য! কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা। ১ নম্বর ওয়ার্ডে গণসংযোগে মানুষের ভালোবাসা-সমর্থন প্রত্যাশা মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের। সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ।

বলিরেখাহীন ত্বকের জন্য টক দই

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১৮
  • ৪১৫ বার পঠিত

ত্বক প্রাকৃতিকভাবে মসৃণ ও উজ্জ্বল করে দই। এতে থাকা ল্যাক্টিক অ্যাসিড ত্বকে থাকা জীবাণু দূর করে। ব্রণ, ব্রণের দাগ ও রোদে পোড়া দাগ দূর করতেও জুড়ি নেই দইয়ের ফেসপ্যাকের। বলিরেখাহীন সুন্দর ত্বকের জন্য নিয়মিত ব্যবহার করতে পারেন দইয়ের ফেসপ্যাক।

টক দই ও মধু :

১ চা চামচ টক দইয়ের সঙ্গে ১ চা চামচ মধু ও ২ টেবিল চামচ গোলাপজল মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার ব্যবহার করুন ফেসপ্যাকটি। ত্বক উজ্জ্বল ও মসৃণ করবে দই ও মধুর ফেসপ্যাক।

দই ও বেসন :

২ টেবিল চামচ টক দইয়ের সঙ্গে ১ চা চামচ বেসন মিশিয়ে পেস্ট তৈরি করুন। রোদে পোড়া ত্বকে মিশ্রণটি লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার ব্যবহার করলে দূর হবে ত্বকের রোদে পোড়া কালচে দাগ।

দই ও লেবুর রস :

২ টেবিল চামচ টক দইয়ের সঙ্গে আধা চা চামচ লেবুর রস মিশিয়ে তৈরি করুন ফেসপ্যাক। মিশ্রণটি ত্বকে ২০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে ব্রণ ও ব্রণের দাগ দূর হবে।

দই, ভিনেগার, গ্রিন টি ও মধু :

২ টেবিল চামচ টক দইয়ের সঙ্গে ১ টেবিল চামচ আপেল সিডার ভিনেগার ও ৩ টেবিল চামচ গ্রিন টি ও মিশিয়ে নিন। মিশ্রণটি ৫ মিনিট রেখে ১ চা চামচ মধু মেশান। এবার ফেসওয়াশ দিয়ে ত্বক ধুয়ে মুছে মিশ্রণটি লাগান। ১৫ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT