1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরের নদীতেই পাট জাগ বুড়িভদ্রার বুকে গ্রামবাংলার এক অপরূপ দৃশ্য! কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা। ১ নম্বর ওয়ার্ডে গণসংযোগে মানুষের ভালোবাসা-সমর্থন প্রত্যাশা মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের। সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ।

প্রবাসী কর্মীদের জন্য ঢাকায় ‘সাময়িক আবাসন’ করবে সরকার

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৩০৪ বার পঠিত

বিদেশগামী কর্মী কিংবা বিদেশ থেকে প্রত্যাগত কর্মীদের জন্য ঢাকায় একটি ‘সাময়িক আবাসনের’ ব্যবস্থা করবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এ ছাড়া প্রবাসী কর্মীদের জন্য ঢাকার ভাটারায় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

সোমবার (২ আগস্ট) রাতে তিনি এই তথ্য জানান।

ইমরান আহমদ বলেন, আমরা বিদেশগামী কর্মী কিংবা বিদেশ ফেরত কর্মী যারা ঢাকার বাইরে থেকে আসবেন কিংবা ঢাকার বাইরে যাবেন তাদের জন্য ঢাকায় সাময়িক আবাসনের ব্যবস্থা চালু করতে যাচ্ছি। এ ছাড়া প্রবাসী কর্মীদের পাঠানো রেমিট্যান্স থেকে কিছু টাকা রেখে এবং তার সঙ্গে সরকারের প্রণোদনা যোগ করে কীভাবে তাদের জন্য একটি সেভিংস তহবিল করা যায়- সেটা নিয়েও আমরা কাজ করছি।

মন্ত্রী বলেন, ‘আমরা সর্বশক্তি দিয়ে আপনাদের পাশে আছি এবং থাকবো। আমরা চাই দেশের বাইরে সৎ পরিশ্রমী কর্মীরাও সুনাগরিক হিসেবে দায়িত্বশীল হবে এবং দেশের ভাবমূর্তি বিদেশের মাটিতে আরও উজ্জ্বল করবে। যারা বিদেশ যাবেন যেকোনো কাজে জেনে বুঝে দক্ষ হয়ে যাবেন। দালালের খপ্পরে পড়ে মিথ্যা প্রলোভনে পা বাড়াবেন না।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT