1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরের নদীতেই পাট জাগ বুড়িভদ্রার বুকে গ্রামবাংলার এক অপরূপ দৃশ্য! কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা। ১ নম্বর ওয়ার্ডে গণসংযোগে মানুষের ভালোবাসা-সমর্থন প্রত্যাশা মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের। সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ।

পরীমনি-হেলেনা-রাজ-পিয়াসা-মৌয়ের বাসায় একযোগে তল্লাশি

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ৩৬৯ বার পঠিত

ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমনি, আলোচিত প্রযোজক নজরুল ইসলাম রাজ, মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌয়ের বাসায় একযোগে তল্লাশি চালিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এছাড়াও হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসা থেকে অভিযান চালিয়ে জব্দ করা হয়েছে ল্যাপটপ, মোবাইল ফোন, পেন-ড্রাইভ ও বিভিন্ন কাগজপত্র।

শনিবার (৭ আগস্ট) বিকেল থেকে তাদের বাসায় একযোগে অভিযান শুরু হয়। রাতে বিষয়টি নিশ্চিত করেন সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক।

তিনি জানান, মামলার তদন্তের স্বার্থে পরীমনি, পিয়াসা, মৌ, রাজের বাসায় তল্লাশি চালানো হয়েছে। অভিযানে বিভিন্ন ধরনের আলামত সংগ্রহ করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

তল্লাশি শেষে সিআইডি কর্মকর্তারা সাংবাদিকদের জানান, ‘প্রয়োজন হলে আবারও তল্লাশি চালাবেন তারা।’

এর আগে, বিকেলে হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় সিআইডির অভিযানের কথা জানা যায়। বিষয়টি নিশ্চিত করে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. আজাদ রহমান বলেন, হেলেনা জাহাঙ্গীরের মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। সেই মামলার তদন্তের পরিপ্রেক্ষিতেই তার বাসায় তল্লাশি করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT