1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ইয়াবাসেবী ও বিক্রেতাসহ এক নারীসহ ছয়জনের কারাদণ্ড। বিলাইছড়িতে বাড়ি বাড়ি গিয়ে  কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু । পাঁজিয়া পূরবী খেলাঘর আসরের উদ্যোগে এক মতবিনিময় সভা। শ্যামনগরে গ্রাম পুলিশ ও বাজার ব্যাবস্থাপনা সদস্যদের বর্জ্য ও স্যানিটেশন সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। কেশবপুর এস এস,সি-৮৬ বন্ধু কল্যাণ ফোরামের আয়োজনে বৃক্ষরোপণ। বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির  প্রাক নিবন্ধন সভা  অনুষ্ঠিত। সুন্দরবন অভ্যন্তর থেকে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক। কেশবপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভেড়ামারায় শ্রী শ্রী রঘুনাথ জিউর মন্দিরে উৎসবমুখর পরিবেশে শুভ রথযাত্রা অনুষ্ঠিত। কেশবপুরে ভুয়া ইনকাম ট্যাক্স কর্মকর্ত আটক।

ধামইরহাট মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আর নেই।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯৩ বার পঠিত

সন্তোষ কুমার সাহা, ধামইরহাট, ( নওগাঁ)ঃ

নওগাঁর ধামইরহাটে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফরমুদ হোসেন সকলকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে।( ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর।

 

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উপজেলার মালাহার নামক গ্রামের মৃত রফিক উদ্দিন মন্ডলের ছেলে।

 

জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা ফরমুদ হোসেন শরীরে বিভিন্ন রোগ নিয়ে গত একসপ্তাহ পূর্বে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন । মৃত্যুকালে তিনি দুই ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বুধাবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় নিজ এলাকায় নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে।

 

এদিকে মুক্তিযোদ্ধা ফরমুদ হোসেনের মৃত্যুতে উপজেলার সকল রাজনৈতিক মহল, মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দ, ধামইরহাট প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT