1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে ২ দিনের সফরে  চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার দেবাশীষ রায় । কেশবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এঁর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা। কয়রায় জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী পালন  উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল । কেসিসিতে শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী পালন। বিলাইছড়িতে জিয়াউর রহমান এঁর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও সভা অনুষ্ঠিত। কেশবপুর সঃ ডিগ্রি কলেজ এইচএসসি ব্যাচ ২০০৭-এর পুনর্মিলনী অনুষ্ঠিত। শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে এক শিশুর করুণ মৃত্যু। বিলাইছড়িতে ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ চাউল বিতরণ। কালবৈশাখী ঝড়ে ঘরে গাছ পড়ে  ফারুয়ার রুবেল অল্পের জন্য বেঁচে গেল। কয়রায় গরু বোঝাই নসিমন উল্টে ১জনের মৃত্য।

বিলাইছড়িতে কঠিন চীবর দান অনুষ্ঠিত হচ্ছে  ২৪ টি বৌদ্ধ বিহারে ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৩৬২ বার পঠিত

বিলাইছড়িতে কঠিন চীবর দান অনুষ্ঠিত হচ্ছে  ২৪ টি বৌদ্ধ বিহারে 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি ( রাঙ্গামাটি) প্রতিনিধি- রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় ২০২৫ সনে  ২৪ টি বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। ত্রিরত্ন ভিক্ষু এসোসিয়েশন ও পার্বত্য ভিক্ষু সংঘ বিলাইছড়ি উপজেলা শাখা এবং কমিটির সিদ্ধান্ত মোতাবেক কঠিন চীবর দানের সময়সূচি অনুযায়ী তালিকা ও  তথ্য সূত্রে এ তথ্য জানা গেছে। তারমধ্যে ১২ অক্টোবর রবিবার প্রয়াত ৬ ষ্ঠ সংগীতিকারক রাজগুরু অগ্রবংশ মহাথের’র জন্মস্থান কুতুব দিয়া সদ্ধর্মোদয় বৌদ্ধ বিহার, ১৬ অক্টোবর বৃহস্পতিবার রাংখ্যং শাখা বনবিহার এবং ২৬ অক্টোবর রবিবার ধ্যান ভান্তে অজিতা মহাথের  উলুছড়ি সদ্বর্মোরত্ন বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হবে। তবে উলুছড়িতে ধূতাঙ্গ সাধক ধ্যান ভান্তে থাকবেন বলে জানা গেছে। 

এ ছাড়াও অন্য ২১ বৌদ্ধ বিহারে মধ্যে   ৯ অক্টোবর বৃহস্পতিবার ওড়াছড়ি জেতবন বৌদ্ধ বিহার, ১০ অক্টোবর শুক্রবার কেরনছড়ি দশবল বৌদ্ধ বিহার, ১১ অক্টোবর শনিবার ধূপ্যাচর ত্রিরত্ন বৌদ্ধ বিহার, ১২ অক্টোবর রবিবার এগুজ্যাছড়ি আর্যমিত্র বৌদ্ধ বিহার, ১৩ অক্টোবর সোমবার তক্তানালা জনকল্যাণ ও তিনকুনিয়া তিরত্নাঙ্কুর বৌদ্ধ বিহার, ১৫ অক্টোবর বুধবার বাঙ্গালকাটা বহুমুখী বৌদ্ধ বিহার, ১৭ অক্টোবর শুক্রবার উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহার দীঘল ছড়ি, ১৮ অক্টোবর শনিবার বহলতলী জ্ঞানাঙ্কুর বৌদ্ধ বিহার, ১৯ অক্টোবর রবিবার মালুম্য জনকল্যাণ বৌদ্ধ বিহার, ২০ অক্টোবর সোমবার বরকলক শান্তিধাম বৌদ্ধ বিহার, ২১ অক্টোবর মঙ্গলবার শালবাগান মনোরম বৌদ্ধ বিহার, ২২ অক্টোবর বুধবার ধুপশীল সীবলি বৌদ্ধ বিহার, ২৪ অক্টোবর শুক্রবার বিলাইছড়ি বাজার নিরিবিলি কুটির বৌদ্ধ বিহার, ২৭ অক্টোবর সোমবার তক্তানালা নির্বাণসুখ বৌদ্ধ বিহার, ২৮ অক্টোবর মঙ্গলবার পো-ছড়া পঞ্চ বৌদ্ধ বিহার এবং ফারুয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার, গোয়াইনছড়ি, ২৯ অক্টোবর বুধবার রোয়াপাড়া ছড়া নির্বাণ জ্যোতি বৌদ্ধ বিহার, ৩০ অক্টোবর বৃহস্পতিবার তাড়াছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহার, ২ নভেম্বর রবিবার তাংকইতাং ত্রিরত্নাঙ্কু বৌদ্ধ বিহার, ৪ নভেম্বর মঙ্গলবার রাম্যাংছড়া মেত্রী মঙ্গল বৌদ্ধ বিহার। 

এরমধ্যে- ১২, ১৩ ও ২৮ তারিখে একই দিনে ২ টি করে কঠিন চীবর দান অনুষ্ঠিত হবে। প্রতিটি বৌদ্ধ বিহার হতে চীবর দানে প্রায় ৫০ থেকে ২০০ পর্যন্ত ফানুস বাতি আকাশে  উড়ানো হবে।

৬০ টির ও বেশি বৌদ্ধ বিহার থাকলেও বিভিন্ন কারণে বাকীগুলো হচ্ছে না।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT