1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরের নদীতেই পাট জাগ বুড়িভদ্রার বুকে গ্রামবাংলার এক অপরূপ দৃশ্য! কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা। ১ নম্বর ওয়ার্ডে গণসংযোগে মানুষের ভালোবাসা-সমর্থন প্রত্যাশা মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের। সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ।

দেশে টিকা না নেয়া কোভিড রোগীদের মৃত্যুহার দশগুণ বেশি

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ২৮৭ বার পঠিত

বাংলাদেশে এক গবেষণায় দেখা যাচ্ছে, যারা কোভিডের টিকা নিয়েছেন তাদের তুলনায় যারা নেননি তাদের মধ্যে কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যুর হার দশগুন বেশি। সরকারের রোগতত্ব, রোগ-নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর এই গবেষণা চালিয়েছে।

গবেষণায় দেখা যাচ্ছে, বাংলাদেশে টিকা না নেয়া যেসব মানুষ কোভিডে আক্রান্ত হচ্ছেন, তাদের মধ্যে ৩ শতাংশ রোগী মারা যান, অর্থাৎ প্রতি একশ জনে তিনজন। আর টিকা নেয়ার পরও যারা আক্রান্ত হন, তাদের মধ্যে মৃত্যুহার মাত্র ০.৩ শতাংশ, অর্থাৎ প্রতি এক হাজার জনে তিনজন।

১লা অগাস্ট প্রকাশিত ওই গবেষণায় বলা হয়, টিকা নেয়ার আগে যারা কোভিডে আক্রান্ত হয়েছেন তাদের হাসপাতালে ভর্তির হারও টিকা গ্রহণের পর আক্রান্তদের তুলনায় বেশি।

টিকা নেয়ার আগেই যারা কোভিডে আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ২৩ শতাংশকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। আর যারা পূর্ণ ডোজ টিকা নেয়ার পর কোভিডে আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ৭ শতাংশকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে।

যারা অসংক্রামক রোগে আক্রান্ত তাদের মধ্যে যারা টিকা নেননি এমন কোভিড রোগীদের হাসপাতালে ভর্তির হার আরো বেশি। এটি প্রায় ৩২ শতাংশ।

পক্ষান্তরে যারা টিকা নিয়েছেন কিন্তু অসংক্রামক রোগে আক্রান্ত এমন কোভিড রোগীদের হাসপাতালে ভর্তির হার ১০ শতাংশ।

চলতি বছরের মে ও জুন মাসে ত্রিশ বছরের বেশি বয়সী এক হাজার ৩৩৪ জনের উপর এই গবেষণা পরিচালনা করা হয়েছে।

এদের মধ্যে ৫৯২ জন আক্রান্ত রোগী ছিলেন যারা কোভিডের এক ডোজ টিকাও নেননি। আর ৩০৬ জন রোগী ছিলেন যারা কোভিডের দুই ডোজ টিকা নেয়ার অন্তত ১৪ দিন পর কোভিড আক্রান্ত হয়েছেন।

গবেষণায় দেখা যায় যে, টিকা না নেয়া আক্রান্ত রোগীরা টিকা নেয়া রোগীদের তুলনায় শ্বাস-প্রশ্বাস জনিত জটিলতায়ও বেশি ভুগে থাকেন। এই হার টিকা না নেয়া রোগীদের ক্ষেত্রে ১১ শতাংশ এবং টিকা নেয়া রোগীদের ক্ষেত্রে ৪ শতাংশ।

গবেষণায় অংশ নেয়া টিকা না দেয়া আক্রান্ত রোগীদের মধ্যে ৩ শতাংশের আইসিইউ এ ভর্তির দরকার হয়েছিল। আর পূর্ণ ডোজ টিকা নেয়ার পর মাত্র এক শতাংশ রোগীর আইসিইউ দরকার হয়েছিল।

স্বাস্থ্য অধিদফতর তথ্য বলছে, করোনাভাইরাসে এ পর্যন্ত ১২ লাখ ৬৪ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। আর মারা গেছে ২০ হাজার ৯১৬ জন। সূত্র : বিবিসি বাংলা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT