1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া পূরবী খেলাঘর আসরের উদ্যোগে এক মতবিনিময় সভা। শ্যামনগরে গ্রাম পুলিশ ও বাজার ব্যাবস্থাপনা সদস্যদের বর্জ্য ও স্যানিটেশন সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। কেশবপুর এস এস,সি-৮৬ বন্ধু কল্যাণ ফোরামের আয়োজনে বৃক্ষরোপণ। বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির  প্রাক নিবন্ধন সভা  অনুষ্ঠিত। সুন্দরবন অভ্যন্তর থেকে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক। কেশবপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভেড়ামারায় শ্রী শ্রী রঘুনাথ জিউর মন্দিরে উৎসবমুখর পরিবেশে শুভ রথযাত্রা অনুষ্ঠিত। কেশবপুরে ভুয়া ইনকাম ট্যাক্স কর্মকর্ত আটক। কেশবপুরে জুলাই শহিদ দিবস পালিত। বিলাইছড়িতে নির্বাহী অফিসারের সঙ্গে  বাজার ব্যবসায়ী সমিতির সৌজন্য সাক্ষাৎ।

টিকার আওতায় দেশের ১ কোটি ৩৭ লাখ ৬৬ হাজার ৭৫৮ জন

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ২৯৮ বার পঠিত

দেশের ১ কোটি ৩৭ লাখ ৬৬ হাজার ৭৫৮ জন মানুষ করোনা টিকার আওতায় এসেছে। এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৯৩ লাখ ৯৮ হাজার ৮২৯ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৩ লাখ ৬৭ হাজার ৯২৯ জন।

প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৫৬ লাখ ৯৩ হাজার ১৭২ আর নারী ৩৭ লাখ ৫ হাজার ৬৫৭ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ২৭ লাখ ৮১ হাজার ৪৯৮ আর নারী ১৫ লাখ ৮৬ হাজার ৪৩১ জন।

সোমবার (২ আগস্ট) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড নিয়েছেন দেশের ১ কোটি ১ লাখ ২৬ হাজার ৯৪০ জন মানুষ। চীনের সিনোফার্মের টিকা নিয়েছেন ২৭ লাখ ৪২ হাজার ১৮৬ জন। ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন ৫৩ হাজার ৪২৩ জন। আর মডার্নার টিকা নিয়েছেন ৮ লাখ ৪৪ হাজার ২০৯ জন।

অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৬৩ লাখ ৬০ হাজার ৫০৫ এবং নারী ৩৭ লাখ ৬৬ হাজার ৪৩৫ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৪৩ লাখ ৬ হাজার ৮৮৭ জন দ্বিতীয় ডোজ এবং ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জন প্রথম ডোজ নিয়েছেন।

দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ২৭ লাখ ৫১ হাজার ৪১৪ এবং নারী ১৫ লাখ ৫৫ হাজার ৪৭৩ জন। আর প্রথম ডোজ টিকা গ্রহণকারী ৩৬ লাখ ৯ হাজার ৯১ জন পুরুষ এবং নারী ২২ লাখ ১০ হাজার ৯৬২ জন।

এদিকে, চীনের সিনোফার্মের টিকার প্রয়োগ ১৯ জুন থেকে শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে গণ টিকাদান কর্মসূচিতে অদ্যাবধি এ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ১৫ লাখ ৫৫ হাজার ৪১৯ এবং নারী ১১ লাখ ৮৬ হাজার ৭৬৭ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ২৬ লাখ ৮৪ হাজার ৩১২ জন প্রথম ডোজ এবং ৫৭ হাজার ৮৭৪ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন।

প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ১৫ লাখ ২৭ হাজার ৩০৬ এবং নারী ১১ লাখ ৫৭ হাজার ৬ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ২৮ হাজার ১১৩ জন পুরুষ এবং নারী ২৯ হাজার ৭৬১ জন।

ঢাকার ৭টি কেন্দ্রে ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন ৫৩ হাজার ৪২৩ জন। এদের মধ্যে পুরুষ ৪৫ হাজার ২১৯ এবং নারী ৮ হাজার ২০৪ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৫০ হাজার ২৫৫ জন প্রথম ডোজ এবং ৩ হাজার ১৬৮ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৪৩ হাজার ২৪৮ এবং নারী ৭ হাজার ৭ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ১ হাজার ৯৭১ জন পুরুষ এবং নারী ১ হাজার ১৯৭ জন।

এদিকে, ১৩ জুলাই থেকে দেশের সিটি করপোরেশনগুলোতে মডার্নার টিকা দেওয়া শুরু হয়েছে। এ পর্যন্ত এই টিকা নিয়েছেন ৮ লাখ ৪৪ হাজার ২০৯ জন। এদের মধ্যে পুরুষ ৫ লাখ ১৩ হাজার ৫২৭ ও নারী ৩ লাখ ৩০ হাজার ৬৮২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সোমবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ১ কোটি ৬০ লাখ ৫৮ হাজার ৫২৬ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT