1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহে নতুন সময় নির্ধারণ। নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ২৫ জন আহত । স্বামীর শাবলের আঘাতে আহত স্ত্রী নিহত, স্বামী আটক। যশোরের বুকভরা বাওড়ে সেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন। মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন। খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু। লবণচরা থানার আলোচিত জান্নাতুল মাওয়া হত্যার দায় স্বীকার অভিযুক্ত তোতা মিয়ার। বিলাইছড়ির ত্যাগী নেতা জয়সিন্ধু চাকমা জেলা পরিষদ সদস্য পদ পেতে আপত্তি কোথায় । বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত।

ঝিনাইদহের কোটচাঁদপুরে টানা বর্ষণে কৃষকদের মধ্যে হতাশা, খাল খননের দাবি ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ১৫৩ বার পঠিত

 

 

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ

 

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বিভিন্ন এলাকা জুড়ে লাগামহীন বর্ষণের কারণে কৃষকের স্বপ্ন সব ভেঙ্গে চুরমার হয়ে গেছে। টানা দুই দিনের ভারী বৃষ্টিতে কোটচাঁদপুর ও পার্শ্ববর্তী উপজেলাতে বৃষ্টির পানিতে মাঠকে মাঠ পাকা ধান হাবুডুবু খাচ্ছে। শুধু তাই নয় উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে কৃষকের এখন সবজি চাষের মৌসুম যেমন পটল, সিম, বেগুন,লাউ,আলু,ভুট্রা সহ অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।

 

সরেজমিনে দেখা যাই, পৌর এলাকার বলুহর বাসষ্ট্যান্ড এর ভাটার মোড়ে তিন বিঘা আমন ধান হাবুডুবু খাচ্ছে। তারপাশে রয়েছে প্রায় ছয় বিঘা জমির ওপর একটি মাছের ঘের পানিতে থইথই করছে।

 

এসময় স্থানীয় বাসিন্দা মমিনুর রহমান হিরা নামে একজনের সাথে কথা বললে তিনি জানান, টানা বৃষ্টির কারনে পানি প্রায় কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকা আমন ধান পানির নিচে তলিয়ে গেছে। এবং এখানে ছয় বিঘার যে মাছের ঘের রয়েছে, সেটা প্রবল বর্ষণে পানি বেড়ে যাওয়ায় আনুমানিক ক্ষতি হয়েছে দেড় থেকে দুই লক্ষ টাকা।

 

তিনি আরও বলেন কোটচাঁদপুর পান্তা-মাঠ, পারলাট মাঠের পানি খাল-দিয়ে চলে যায় কপোতাক্ষ নদে।কিন্তু খাল দুই দিক থেকে চেপে ছোট হয়ে যাওয়ার কারনে একটু মোটা বৃষ্টি হলে এই মাঠের সমস্ত কৃষকদের অনেক ক্ষতির মুখে পড়তে হয়। এসময় তিনি সহ আরও অনেকে পৌরসভার মেয়র সহিদুজ্জামান সেলিম এর কাছে এই খাল টা খনন করে কপোতাক্ষ নদীতে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেয়ার জন্য জোর দাবি জানাই।

 

এবিষয়ে পৌরসভার মেয়র সহিদুজ্জামান সেলিম এর সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, এই খালটা জেলা পরিষদের খাল। তারপরও পৌরবাসীর কথা চিন্তা করে আমার পক্ষ থেকে আগামী দুই-এক দিনের মধ্যে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT