1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরের নদীতেই পাট জাগ বুড়িভদ্রার বুকে গ্রামবাংলার এক অপরূপ দৃশ্য! কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা। ১ নম্বর ওয়ার্ডে গণসংযোগে মানুষের ভালোবাসা-সমর্থন প্রত্যাশা মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের। সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ।

জনগনকে হয়রানি মুক্ত সেবা দিতেই বিট পুলিশিং কার্যক্রম- ডিআইজি কামরুল আহসান

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১৩ জুলাই, ২০১৯
  • ২৯৮ বার পঠিত

মাধবপুর প্রতিনিধি।। যদি কোনো পুলিশ সদস্য মাদক কিংবা অপরাধ কর্মকাণ্ডে জড়িত হয় তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি নেয়ার পাশাপাশি চাকরিচ্যুত করা হবে। মাদক ও জঙ্গি তৎপরতায় জড়িতদের কোনো ছাড় দেয়া হবে না। মাদকের সঙ্গে জড়িত কোনো গডফাদারকেও ছাড় দেয়া হবে না।জনগনকে হয়রানি মুক্ত সেবা দিতেই বিট পুলিশিং কার্যক্রম। , প্রতিটি ইউনিয়নে যাতে জনগন তাদের অভিযোগ সরাসরি পুলিশের কাছে দিতে পারবে।এছাড়া ছোটখাটো বিরোধ বিট পুলিশের মাধ্যমে নিষ্পত্তি করা হবে।তবে মাদক জঙ্গি তৎপরতায় জড়িতের কোন ছাড় নয়।এবেলায় শূন্য সহ্য নীতি গ্রহন করা হবে।

আজ ১৩ জুলাই সকালে মাধবপুর থানা আয়োজিত বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে সিলেটের ডিআইজি কামরুল আহসান উপরোক্ত কথা বলেন।তিনি বলেন, একটি জাতিকে ধ্বংসের জন্য মাদকই যথেষ্ট। আগামী বছর থেকে মাদকাসক্ত কাউকে সরকারি চাকরিতে প্রবেশ করতে দেয়া হবে না। চাকরিতে প্রবেশের আগে প্রত্যেককে মাদকাসক্ত কিনা পরীক্ষা করে দেখা হবে।

মাধবপুর থানা পুলিশের ওসি কেএম আজমিরুজ্জামানের সভাপতিত্বে বিট পুলিশিং সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) মো. নাজিম উদ্দিন, সহকারী পুলিশ সুপার গৌতম দেব, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রহম আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান ও ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান,তৌহিদুল আলম চৌধুরী,সাংবাদিক মিজানুর রহমান প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT