1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

কয়রায় প্রশাসনের সাথে শিশুদের মুখোমুখি সংলাপ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ১৯৩ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
কয়রায় শিশুদের সাথে উপজেলা প্রশাসনের মুখোমুখি সংলাপ অনুষ্ঠিত হয়।
১৮ জুন দুপুর ২ টায় পরিত্রাণ কয়রা অফিসে দাতা সহযোগী সুইডিস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি-সিডা এর অর্থায়নে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরী সহযোগিতায় এবং পরিত্রাণ এর সার্বিক তত্ববধানে উপজেলা ন্যাশনাল টাক্স ফোর্স (এনসিটিএফ) এর সভাপতি শিউলি মুণ্ডার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ মুস্তাইন বিল্যাহ। পরিত্রাণের প্রজেক্ট অফিসার আলাউদ্দিনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারি যুব উন্নয়ন অফিসার আছাদুল হক, সহকারি পল্লী উন্নয়ন অফিসার সোহেল ইকবাল, অধ্যাপক আ.ব.ম আঃ মালেক, প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা, সাংবাদিক রিয়াছাদ আলী, পরিত্রাণের সিনিয়র প্রোগ্রাম অফিসার উজ্জ্বল দাস, এনসিটিএফের সদস্য নীলা মুণ্ডা, অর্প মুণ্ডা, নমিতা মুণ্ডা, শৈবল মুণ্ডা প্রমুখ।

অনুষ্ঠানে এনসিটিএফের সদস্যদের দাবির মুখে অতিথিরা কয়রায় মেয়েদের জন্য খেলার মাঠের ব্যবস্থা, যৌন হয়রানী বন্ধে কঠোর ব্যবস্থা, বিদ্যালয়ে মেয়েদের জন্য স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন তৈরী করা সহ বিভিন্ন বিষয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখঃ- ১৮/০৬/২২ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT