1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া পূরবী খেলাঘর আসরের উদ্যোগে এক মতবিনিময় সভা। শ্যামনগরে গ্রাম পুলিশ ও বাজার ব্যাবস্থাপনা সদস্যদের বর্জ্য ও স্যানিটেশন সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। কেশবপুর এস এস,সি-৮৬ বন্ধু কল্যাণ ফোরামের আয়োজনে বৃক্ষরোপণ। বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির  প্রাক নিবন্ধন সভা  অনুষ্ঠিত। সুন্দরবন অভ্যন্তর থেকে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক। কেশবপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভেড়ামারায় শ্রী শ্রী রঘুনাথ জিউর মন্দিরে উৎসবমুখর পরিবেশে শুভ রথযাত্রা অনুষ্ঠিত। কেশবপুরে ভুয়া ইনকাম ট্যাক্স কর্মকর্ত আটক। কেশবপুরে জুলাই শহিদ দিবস পালিত। বিলাইছড়িতে নির্বাহী অফিসারের সঙ্গে  বাজার ব্যবসায়ী সমিতির সৌজন্য সাক্ষাৎ।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী, ২০১৯
  • ৩২৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কেউ যেন অবহেলিত না থাকে, সবাই যাতে সমান সুযোগ পায়; সে লক্ষ্যে কাজ করছে সরকার। বৃহস্পতিবার উচ্চশিক্ষায় অধ্যয়নরত সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫শ’ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান যাতে উন্নত হয় সেদিকে বিশেষ নজর দিয়ে কাজ করে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে প্রধনমন্ত্রীর কার্যালয় থেকে শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছে। ২ কোটি চার লাখ শিক্ষার্থী বৃত্তি পাচ্ছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পেশাগত উন্নয়নে যাতে নৃ-গোষ্ঠীরা কাজ করতে পারে সে লক্ষ্যে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে সরকার।

তিনি জানান, সমাজিক-সাংস্কৃতিক শিক্ষায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে যেন সকল গোষ্ঠী কাজের সমান সুযোগ পায়; কেউ যাতে পিছিয়ে না থাকে সে লক্ষ্যে বিভিন্ন ট্রেনিং এর ব্যবস্থা করেছে সরকার।

শেখ হাসিনা বলেন, আমাদের দেশ পরিচালনার ক্ষেত্রে দেশের সার্বিক কাজে অবদান রাখতে হবে। তবে নিজেদের স্বকীয় কাজকে ভুলে গেলে চলবে না। সাথে সাথে প্রযুক্তির ব্যবহার করে জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে হবে।

‘দেশ এগিয়ে যাচ্ছে। কেউ ক্ষুদ্র নয়। ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে সকলের সমান অধিকার আমরা নিশ্চিত করবো। দেশ আমাদের এ কথা সবাই মনে রেখে যার যার ক্ষেত্রে সবাই কাজ করে যাব।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT