1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

কোন প্রকার ভোগান্তি ছাড়াই মিলছে গণটিকার দ্বিতীয় ডোজ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮৬ বার পঠিত

মেহেদী হাসান শার্শা প্রতিনিধিঃ

 

সারাদেশে কোভিড ১৯ এর গণটিকার দ্বিতীয় ডোজ দেওয়ার অংশ হিসাবে। আজ যশোরের শার্শার নিজামপুর ইউনিয়ন, এর গোড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ছয়শত জনকে দেওয়া হয় গণটিকার দ্বিতীয় ডোজ।

 

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকালে গোড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, টিকা নিতে আসা নারী-পুরুষের দীর্ঘ লাইন।

 

প্রথম ডোজের টিকাগ্রহীতাদের মধ্যে যাদের দ্বিতীয় ডোজের জন্য ৭ সেপ্টেম্বর সময় দেওয়া হয়েছিল তাদের আজ টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে।

 

টিকার প্রথম ডোজ নেওয়া জাহিদা নামে একজন বলেন, আমার দ্বিতীয় ডোজ টিকার তারিখ ছিল ৭ সেপ্টেম্বর।সেহেতু আজ টিকা দিয়েছে। টিকা কার্ড নিয়ে টিকাকেন্দ্রে এসে সহজেই টিকা নিতে পেরেছি। কোনো ঝামেলা হয়নি। আজ খুব দ্রুত টিকা দিচ্ছে।

 

তবে দীর্ঘ লাইন থাকায় কিছু সময় অপক্ষো করতে হচ্ছে টিকা নিতে আসা মানুষের। টিকার দ্বিতীয় ডোজ নিতে আসা জাহিদা বেগম বলেন, টিকার প্রথম ডোজ নিতে সে দিনও মহিলাদের লাইনে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়েছিল আজও মহিলাদের লাইনটি অনেক দীর্ঘ তাই আজও অনেক সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।তবে আজ প্রথম দিনের মতো ঝামেলা নেই। কার্ডে টিকার তারিখ দেওয়া আছে। তাই আজ টিকা পাবো, এবং জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে গতকাল ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাইকিং এর মাধ্যমে গণটিকার বিষয়টি জানানো হয়েছে।

 

শাহানূর রহমান নামে আরেকজন বলেন, মাঠে কিছু কাজ ছিল, সেগুলো শেষ করে এসেছি। এখানে এসে কোন প্রকার লাইনে দাঁডাতে সমস্যা হয়নি। তবে সামনে দীর্ঘ লাইন, তাই টিকা পেতে মনে হচ্ছে অনেক সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হবে।

 

টিকা দেওয়ার কার্যক্রম চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন, ১১নং নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ নিজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব আব্দুল ওহাব, উপজেলা মেডিকেল অফিসার হাবিবুর রহমান, নিজামপুর ইউনিয়ন এর দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার নাসিম উদ্দিন,স্বাস্থ্য পরিদর্শক আনিসুর রহমান, স্বাস্থ্য সহকারী মহাসিন আলী,বেবী নাজনী, সিএইচসিপি(CHCP) উজ্জ্বল কবীর, এফডব্লিউএ(FWA) উম্মে ছালমা, রেহেনা খাতুন প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT