1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জের বানিয়াচংয়ে চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী মুসা চৌধুরীকে গভীর রাতে মাদক সহ গ্রেফতার। কেশবপুরের গড়ভাঙ্গা বাঃ বিদ্যালয়ে ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত। কেশবপুরে বগা শাহ্ কারারিয়া আলিম মাদ্রাসায় মা সমাবেশ অনুষ্ঠিত তুলা আবাদে আগ্রহী করতে চাষীদের মাঝে প্রণোদনা প্রদান। কেশবপুরে শিশুখাদ্যে ভেজালের অভিযোগে “রিভা ফুড”কে ১ লাখ টাকা জরিমানা। কয়রায় উত্তরণের প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা । কয়রায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক । কেশবপুরে (ওয়াইপিএজি)-এর আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন। বিলাইছড়িতে আন্তর্জাতিক যুব দিবস পালিত । খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা।

কেশবপুরের গড়ভাঙ্গা বাঃ বিদ্যালয়ে ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১১ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

“ক্রীড়া নৈপুণ্যে গড়বো দেশ বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুর উপজেলার ঐতিহ্যবাহী গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তঃহাউজ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা সমাপ্ত হয়েছে। খেলায় “বকুল” দল ৩-০ গোলে “পদ্ম” দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট-২৬) বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা উদ্বোধন করেন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকসানা খাতুন।প্রতিযোগিতায় “বকুল”, “পদ্ম”, “গোলাপ” ও “শাপলা” নামে চারটি দল অংশগ্রহণ করে। “বকুল” দল ফাইনালের শুরু থেকেই কঠোর পরিশ্রম করে খেলা করতে দেখা যায়। শেষ পর্যন্ত ৩-০ গোলের ব্যবধানে জয় নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তারা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত বসু-এর সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে কেশবপুর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সাংবাদিক মোতাহার হোসাইন ও রায়হান জনি উপস্থিত ছিলেন। শিক্ষক, অভিভাবক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা মাঠের চারপাশে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দেন।
উল্লেখ্য, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ক্রিকেট দল দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে। পাশাপাশি বিদ্যালয়ের ফুটবল দল জেলা ও বিভাগীয় পর্যায়েও চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখিয়েছে। উপজেলার মধ্যে ঐতিহ্যবাহী গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন খেলায় ঐতিহ্য ধরে রেখেছে।
ছবিঃ
১৩/০৮/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT