পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি
"ক্রীড়া নৈপুণ্যে গড়বো দেশ বৈষম্যহীন বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুর উপজেলার ঐতিহ্যবাহী গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তঃহাউজ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা সমাপ্ত হয়েছে। খেলায় "বকুল" দল ৩-০ গোলে "পদ্ম" দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট-২৬) বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা উদ্বোধন করেন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকসানা খাতুন।প্রতিযোগিতায় "বকুল", "পদ্ম", "গোলাপ" ও "শাপলা" নামে চারটি দল অংশগ্রহণ করে। "বকুল" দল ফাইনালের শুরু থেকেই কঠোর পরিশ্রম করে খেলা করতে দেখা যায়। শেষ পর্যন্ত ৩-০ গোলের ব্যবধানে জয় নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তারা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত বসু-এর সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে কেশবপুর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সাংবাদিক মোতাহার হোসাইন ও রায়হান জনি উপস্থিত ছিলেন। শিক্ষক, অভিভাবক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা মাঠের চারপাশে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দেন।
উল্লেখ্য, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ক্রিকেট দল দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে। পাশাপাশি বিদ্যালয়ের ফুটবল দল জেলা ও বিভাগীয় পর্যায়েও চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখিয়েছে। উপজেলার মধ্যে ঐতিহ্যবাহী গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন খেলায় ঐতিহ্য ধরে রেখেছে।
ছবিঃ
১৩/০৮/২৬