1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

কেশবপুরের গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১ জুন, ২০২২
  • ২০৭ বার পঠিত

আজিজুর রহমান,কেশবপুর(যশোর):
কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট সর্বস্তরের জনগণের উপস্থিতিতে ৩১ মে সকালে ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ঘোষণা করা হয়েছে।
ইউপি সচিব মোখলেছুর রহমানের পরিচালনায় গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সর্বস্তরের জনগণের উপস্থিতিতে ঘোষণা করেন গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব। বাজেটে মোট আয় দেখানো হয়েছে ২ কোটি ৪৫ লাখ ৮৭ হাজার টাকা, ব্যায় দেখানো হয়েছে ২ কোটি ৪৪ লাখ ২২ হাজার ৪ শত টাকা এবং উদ্বৃত্ত তহবিল দেখানো হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৬ শত টাকা।
উন্মুক্ত বাজেট আলোচনায় অংশ নেন আওয়ামী লীগনেতা সিদ্দিকুর রহমান, রেজাউল মোড়ল, প্রধান শিক্ষক আহসান হাবিব, জাহাঙ্গীর আলম, প্যানেল চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান কাজল, ইউপি সদস্য এস এম আফজাল হোসেন প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংরক্ষিত ইউপি সদস্য লাভলী বেগম, লিপিকা দাস ও শরিফা বেগম, সাধারণ ইউপি সদস্য হামিদার রহমান, আসাদুজ্জামান, আমজাদ হোসেন, বিশ্বজিৎ কুমার মল্লিক, পংকোজ কুমার চত্রবর্তী, আবু জাহিদ খান প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT