1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

কাজিপুরে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে ৪ প্রার্থীকে অর্থদণ্ড।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ২৯৮ বার পঠিত

মোঃ জহরুণ ইসলাম, কাজিপুর প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কাজিপুরে আসন্ন পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে চার প্রার্থীকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড করা হয়েছে। ১ ই জানুয়ারি ২০২২ সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমান অভিযান চালিয়ে এই দণ্ড দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম আরিফুল ইসলাম। অভিযানে সহযোগিতা করেন আনসার ও পুলিশ সদস্যরা।

জানা গেছে, চলমান নির্বাচনে নির্বাচনী আচরণবিধি না মেনে মিছিল ও শোডাউন করছেন প্রার্থীরা।গোপন সংবাদ পেয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় মেঘাই, বড়ইতলী, স্থলবাড়ি ও শিমুলদাইড় এলাকার ৪ জন সংরক্ষিত মহিলা ও সাধারণ ইউপি সদস্যকে ৫ হাজার করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

এ বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম আরিফুল ইসলাম জানান, নির্বাচন চলাকালীন মিছিল ও শোডাউন করা আইনত দণ্ডনীয়। কিন্তু এ অপরাধটিই করছিলেন তাঁরা। তাঁদেরকে অর্থদণ্ড ও সতর্ক করে দেয়া হয়েছে। প্রচারনার জন্য মাইকিং করতে পারবেন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।তিনি সকল কে নির্বাচনী আচরণী বিধি মেনে চলতে পরামর্শ দেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT