1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরের নদীতেই পাট জাগ বুড়িভদ্রার বুকে গ্রামবাংলার এক অপরূপ দৃশ্য! কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা। ১ নম্বর ওয়ার্ডে গণসংযোগে মানুষের ভালোবাসা-সমর্থন প্রত্যাশা মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের। সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ।

করোনায় মারা গেলেন গণস্বাস্থ্যের আইসিইউ বিভাগের প্রধান

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৩২৭ বার পঠিত

গণস্বাস্থ্য নগর হাসপাতাল ও গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারের আইসিইউর বিভাগীয় প্রধান প্রফেসর ডা. নাজিব মোহাম্মদ করোনাজনিত জটিল নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎিসাধীন অবস্থায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার (২ আগস্ট) বেলা ১১টা ২০মিনিটে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।

প্রফেসর ডা. নাজিব মোহাম্মদের মৃত্যুতে শোক জানিয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। শোকবার্তায় তিনি বলেন, ‘তাঁর মৃত্যুতে দেশের আইসিইউ চিকিৎসা সেবার অপূরণীয় ক্ষতি হয়ে গেল। প্রফেসর ডা. নাজিব মোহাম্মদ সৌদি আরব কিং ফয়সল মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আইসিইউ বিভাগে দীর্ঘদিন চাকরি করেন। দেশে-বিদেশে আইসিইউতে উন্নত ও আধুনিক চিকিৎসা ব্যবস্থায় অনেক অবদান রেখে গেছেন’।

তিনি আরো বলেন, ‘গণস্বাস্থে আইসিইউ চিকিৎসা উন্নতিতে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি ছিলেন কর্তব্যপরায়ণ, সদা হাস্যজ্জল ও মহৎ মনের অধিকারী।’ শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT