1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরের নদীতেই পাট জাগ বুড়িভদ্রার বুকে গ্রামবাংলার এক অপরূপ দৃশ্য! কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা। ১ নম্বর ওয়ার্ডে গণসংযোগে মানুষের ভালোবাসা-সমর্থন প্রত্যাশা মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের। সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ।

করোনাভাইরাস ঠেকাতে বিদেশ ফেরতদের হাতে কোয়ারেন্টিন সিল দেয়া শুরু

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২১ মার্চ, ২০২০
  • ২৯৩ বার পঠিত

সোনাই নিউজ ডেক্স:  করোনাভাইরাস ঠেকাতে বিদেশ থেকে আগত বাংলাদেশি যাত্রীদের হোম কোয়ারেন্টিনে রাখার তথ্য সম্বলিত সিল দিয়ে চিহ্নিত করার কাজ শুরু করেছে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

শুক্রবার (২০ মার্চ) থেকে ঢাকার হজরত শাহজালাল, সিলেটের এম এ জি ওসমানী ও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং দেশের স্থলবন্দরগুলোয় ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে এই সিল মারার কাজ করা হচ্ছে।

বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিমানবন্দরে আগত যাত্রীদের (যাদের ১৪ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক) হাতে আমরা সিল মেরে দিচ্ছি। কোন দিন থেকে কতদিন পর্যন্ত তাদের আইসোলেশনে থাকতে হবে সিলে তা লেখা রয়েছে।অন্য দেশগুলোতে এই ব্যবস্থা নেওয়ায়, আমরাও তা শুরু করেছি।

এটি করা হয়েছে শুধু এই কারণে যে, কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিরা যেন আইন ভঙ্গ না করতে পারেন এবং আইনশৃঙ্খলা বাহিনীসহ অন্যরা যেন তাদের আইসোলেশনে থাকার কথা স্মরণ করিয়ে দিতে পারেন।

মিগ্রেশন পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ১৬ মার্চ মন্ত্রিপরিষদের সবশেষ বৈঠকে বিদেশফেরত সব যাত্রীর বাধ্যতামূলক ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার সিদ্ধান্ত নেয়া হয়।

এরপর গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারির সভাপতিত্বে এক বৈঠকে সিল মারার সিদ্ধান্ত নেয়া হয়। এই সিদ্ধান্তের পর শুক্রবার থেকে এটি কার্যকর হয়েছে। কারণ, সিল মারা হলে কেউ হোম কোয়ারেন্টিনে থাকার সিদ্ধান্ত অমান্য করতে পারবেন না।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT