1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরের নদীতেই পাট জাগ বুড়িভদ্রার বুকে গ্রামবাংলার এক অপরূপ দৃশ্য! কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা। ১ নম্বর ওয়ার্ডে গণসংযোগে মানুষের ভালোবাসা-সমর্থন প্রত্যাশা মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের। সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ।

কমান্ডো অভিযানে বিমান ছিনতাইকারী নিহত

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৯
  • ২৮১ বার পঠিত

সোনাই ডেস্ক: বাংলাদেশ বিমানের একটি বিমান ছিনতাই করার সন্দেহভাজন ছিনতাইকারী শ্বাসরুদ্ধকর এক কমান্ডো অভিযানে নিহত হয়েছে। নিহত ছিনতাইকারীর নাম মাহাদী বলে জানা গেছে।

রবিবার (২৪ ফেব্রুয়ারি) চট্টগ্রাম ক্যান্টনমেন্টের জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান এ তথ্য জানিয়েছেন। এক ব্রিফিংয়ে মেজর জেনারেল মতিউর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, ‘কমান্ডো অভিযান চালিয়েছেন হলি আর্টিজান রেস্তোঁরায় জঙ্গিদের বিরুদ্ধে অভিযানের নেতৃত্বে থাকা লেফটেন্যান্ট কর্নেল ইমরুল।’

মেজর জেনারেল মতিউর রহমান বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় ২৫–২৬ বছর বয়সী অস্ত্রধারী তরুণকে আটক করা হয়। পরে তিনি মারা যান।’

তিনি আরও জানান, ‘ওই উড়োজাহাজে ১৩৪ জন যাত্রী ও ১৪ জন ক্রু ছিলেন। তাদের সবাই অক্ষত অবস্থায় নেমে এসেছেন। কেবিন ক্রুদের জিম্মি করা হয়েছিল। তবে ছিনতাইকারী কোনো যাত্রীর কোনো ক্ষতি করেনি।’

তবে এর আগে ছিনতাইকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছিলেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের কমিশনার মাহবুবুর রহমান। তিনি তখন বলেছিলেন‘ সংকটের সমাধান হয়ে গেছে। গুলিবিদ্ধ একজনকে আটক করা হয়েছে। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।’

সূত্রে জানা যায়, বিজি-১৪৭ নং ফ্লাইটটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার কথা ছিল। সাড়ে তিনটায় ঢাকা থেকে ছেড়ে চট্টগ্রাম আসার পথেই এক হাইজ্যাকার পিস্তল হাতে বিমানের ককপিটে প্রবেশের চেষ্টা করে। এসময় সময় পাইলট ও কেবিন ক্রুরা বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে ফ্লাইটটি জরুরিভাবে শাহ আমানতে অবতরণ করান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT