1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

উন্মুক্ত শাহবাজপুর ব্রীজ: যানবাহন চলাচল শুরু

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২৪ জুন, ২০১৯
  • ৩২৮ বার পঠিত

সোনাই নিউজ: সংস্কারের কারণে ৬ দিন বন্ধ থাকার পরে সোমবার খুলে দেয়া হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ক্ষতিগ্রস্ত শাহবাজপুর সেতু।

বেইলি সেতু নির্মাণের কাজ শেষ হওয়ায় সোমবার সকাল ৮টা থেকেই খুলে দেয়া হয়েছে শাহবাজপুর সেতু। ফলে সকাল থেকে অনেকটা স্বাভাবিকভাবে সকল ধরনের যানবাহন সেতু দিয়ে পারাপার হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শামী আল মামুন বলেন- সোমবার সকালে শাহবাজপুর সেতু খুলে দেয়া হয়েছে। ফলে যানবাহন স্বাভাবিকভাকে চলাচল করতে পারছে। সেই সাথে সেতুর দু’পাশে আটকা পড়া ট্রাকগুলোও পারাপার হচ্ছে।

উল্লেখ্য, গত ১৮ জুন তিতাস নদীর উপর নির্মিত সেতুটির রেলিং ভেঙে পড়ে। ফলে দুর্ঘটনার আশঙ্কায় সেতুটি দিয়ে ভারী ও মাঝারি যানবাহন চলাচল বন্ধের নির্দেশনা দেয় সওজ বিভাগ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT