1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল অনুষ্ঠিত। রাজৈরে নেতাকর্মীসহ আওয়ামী লীগ ছাড়লেন সাবেক ইউপি চেয়ারম্যান দাদন কান্তা। কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত। মণিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কোচবিলের কৃষক ও ঘের মালিকদের বিরোধের অবসান। সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকার আটক  ৫ জেলে কারাগারে । কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত। শ্যামনগরে তিনদিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের সমাপনী। মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার।

আনোয়ারায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ১৯৫ বার পঠিত

শেখ আবদুল্লাহ
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি ।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আত্মীয়ের বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ৬নং বারখাইন ইউনিয়নের সরকারহাট এলাকার পিএবি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আরমান হায়দার (২০)। তিনি কর্ণফুলী থানার চর পাথরঘাটা ৩ নম্বর ওয়ার্ডের লোকমান হায়দারের ছেলে। আরমান পলিটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২টার দিকে বাঁশখালীর দিক থেকে আসা একটি মোটরসাইকেল তৈলারদ্বীপ সেতুর পুরাতন টোলবক্স এলাকায় সড়কের গতিরোধকের সঙ্গে ধাক্কা খেয়ে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের (চট্টমেট্রো জ ০৫-০২৯১) সামনে ছিটকে পড়ে পিষ্ট হয়। এতে আরমান ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অপর দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়।

নিহত আরমানের পরিবার জানায়, আরমান ও তার দুই বন্ধুসহ বাঁশখালীতে একটি বিয়ে অনুষ্ঠানে যান। সেখান থেকে ফেরার পথে আনোয়ারা উপজেলার সরকার-হাট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আরমানের মৃত্যু হয়।

আনোয়ারা থানার ওসি এসএম দিদারুল ইসলাম সিকদার জানান, রাতে সরকার-হাট এলাকায় বাসচাপায় মোটরসাইকেলের এক আরোহীর মৃত্যু হয়। অপর দুই আরোহী গুরুতর আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার হাসপাতালে পাঠায়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT