1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া পূরবী খেলাঘর আসরের উদ্যোগে এক মতবিনিময় সভা। শ্যামনগরে গ্রাম পুলিশ ও বাজার ব্যাবস্থাপনা সদস্যদের বর্জ্য ও স্যানিটেশন সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। কেশবপুর এস এস,সি-৮৬ বন্ধু কল্যাণ ফোরামের আয়োজনে বৃক্ষরোপণ। বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির  প্রাক নিবন্ধন সভা  অনুষ্ঠিত। সুন্দরবন অভ্যন্তর থেকে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক। কেশবপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভেড়ামারায় শ্রী শ্রী রঘুনাথ জিউর মন্দিরে উৎসবমুখর পরিবেশে শুভ রথযাত্রা অনুষ্ঠিত। কেশবপুরে ভুয়া ইনকাম ট্যাক্স কর্মকর্ত আটক। কেশবপুরে জুলাই শহিদ দিবস পালিত। বিলাইছড়িতে নির্বাহী অফিসারের সঙ্গে  বাজার ব্যবসায়ী সমিতির সৌজন্য সাক্ষাৎ।

অবশেষে বিমানের ছিনতাইকারী যুবক আটক

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৯
  • ২৭১ বার পঠিত

সোনাই ডেস্ক: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জরুরি অবতরণ করা উড়োজাহাজ থেকে অস্ত্রধারী ছিনতাইকারীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ফোর্স। তবে ওই ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। কিছুক্ষণের মধ্যে এ নিয়ে বিমানবাহীনির পক্ষ থেকে ব্রিফ করা হবে বলে জানা গেছে।

রবিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিমানবাহিনীর কর্মকর্তা এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমানের নেতৃত্বে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশের সম্মিলিত অভিযানে অস্ত্রধারীকে আটক করা হয়।

এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘‘কেবিন ক্রু দু’জনকে উদ্ধার করা হয়েছে। উড়োজাহাজে আর কোনো যাত্রী জিম্মি নেই। এখন পরিস্থিতি স্বাভাবিক।’

কিছুক্ষণের মধ্যে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান মফিদুর রহমান।

সূত্রে জানা যায়, বিজি-১৪৭ নং ফ্লাইটটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার কথা ছিল। সাড়ে তিনটায় ঢাকা থেকে ছেড়ে চট্টগ্রাম আসার পথেই এক বা একাধিক হাইজ্যাকার পিস্তল হাতে বিমানের ককপিটে প্রবেশের চেষ্টা করে। এসময় সময় পাইলট ও কেবিন ক্রুরা বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে ফ্লাইটটি জরুরিভাবে শাহ আমানতে অবতরণ করান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT