1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
পলাশে দলীয় পরিচয় দিয়ে অমিত মোস্তফা খাঁন এর জমি জবর দখলের এবং কাঠাল গাছ কাটার অভিযোগ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই -ইউএনও, এটিএম কামরুল ইসলাম। শ্যামনগরে মানসিক স্বাস্থ্যবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত। বিলাইছড়িতে চারা বিতরণ । বেনাপোল পৌর নির্বাচনে নামছেন ইমদাদুল হক ইমদাদ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড নামাজ গ্রাম দুর্গাপুরে গণসংযোগ। পাটকেলঘাটায় সোহাগ পরিবহন খাদে, ঘটনাস্থলেই নিহত- ১। পাটকেলঘাটায় পুলিশের বিশেষ অভিযানে ৩ আসামি গ্রেপ্তার। হবিগঞ্জের বানিয়াচংয়ে বিপুল পরিমাণ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী ময়না মিয়া হত্যা মামলার আসামী জালাল ডাকাত গ্রেফতার। কেশবপুরে বাবার লাশ বারান্দায় রেখে জমি নিয়ে দুই ভাইয়ের মারামারি। সাগরদাঁড়িতে পঁচিশ বছর পর পূজা মন্দিরের জমি দখল মুক্ত হয়, ফিরে আসে শান্তি।

স্কুলের পিকনিকে হিন্দু শিক্ষার্থীদের গরুর মাংস খাওয়া নিয়ে তুলকালাম

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী, ২০১৯
  • ৩৪৪ বার পঠিত

টাঙ্গাইল প্রতিনিধি :টাঙ্গাইলের ভূঞাপুরে বিদ্যালয় কর্তৃক আয়োজিত পিকনিকে হিন্দু শিক্ষার্থীদের গরুর মাংস খাওয়ানোর অভিযোগ উঠেছে।

সোমবার (২৮ জানুয়ারি) শিক্ষার্থীদের গরুর মাংস খাওয়ানোর ঘটনাটি প্রকাশ পেলে ক্ষুব্দ শিক্ষার্থীরা ক্লাশ বর্জন করে। পরে এলাকাবাসী প্রথমে বিদ্যালয় ঘেরাও করে প্রতিবাদ করে। পরে বিদ্যালয় বন্ধ করে দেয় তারা। এই ঘটনায় এলাকায় ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছে, উপজেলার ফলদা রামসুন্দর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের নিয়ে বার্ষিক বনভোজনের আয়োজন করে। গত শনিবার (২৬ জানুয়ারি) বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীদের কাছ থেকে চাঁদা উঠিয়ে গাজীপুরের সাফারি পার্কে যায়। শিক্ষার্থীদের মধ্যে হিন্দু ধর্মের ২২জন শিক্ষার্থীও ছিল। পিকনিকে দুপুরে খাওয়ার জন্য গরুর মাংসের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। সেখানে হিন্দু শিক্ষার্থীদের জন্য আলাদা কোন খাবারের ব্যবস্থা ছিল না। এসময় হিন্দু শিক্ষার্থীরা খাওয়ার পর জানতে পারে তারা গরুর মাংস খেয়েছে। পরে বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবালকে মাংসের বিষয়টি জানালে তিনি শিক্ষার্থীদের জানান একদিন খেলে কিছু হবে না। পিকনিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবালসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

হিন্দু শিক্ষার্থীরা জানান, পিকনিকে গাজীপুরের সাফারি পার্কে যাওয়ার জন্য ৩শ টাকা করে চাঁদা দিয়েছি। গরুর মাংসের কথা প্রধান শিক্ষক স্যারকে জানালে তিনি জানান, একদিন খেলে কিছু হবে না, খাবি না আসলি কেন? পরে বিষয়টি আমাদের অভিভাবকদের অবহিত করি। এঘটনায় সোমবার প্রধান শিক্ষকের শাস্তি দাবী করে আমরা ক্লাশ বর্জন করেছি। এছাড়া এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে বিদ্যালয় বন্ধ করে দেয়।

এ বিষয়ে উপজেলার ফলদা রামসুন্দর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবালের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন বলে জানান।

ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিদ্যালয় এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT