1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটকেলঘাটায় পুলিশের বিশেষ অভিযানে ৩ আসামি গ্রেপ্তার। হবিগঞ্জের বানিয়াচংয়ে বিপুল পরিমাণ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী ময়না মিয়া হত্যা মামলার আসামী জালাল ডাকাত গ্রেফতার। কেশবপুরে বাবার লাশ বারান্দায় রেখে জমি নিয়ে দুই ভাইয়ের মারামারি। সাগরদাঁড়িতে পঁচিশ বছর পর পূজা মন্দিরের জমি দখল মুক্ত হয়, ফিরে আসে শান্তি। কেশবপুরে জলজ জীববৈচিত্র্য রক্ষায় বিশেষ অভিযানে চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস। কয়রা উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা। বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত । কেশবপুর উপজেলার মাঃ শিক্ষা অফিসার হলেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক। বিলাইছড়িতে লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার।

কেশবপুরে বাবার লাশ বারান্দায় রেখে জমি নিয়ে দুই ভাইয়ের মারামারি।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১০ বার পঠিত

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।

যশোরের কেশবপুর উপজেলার সন্ন্যাসগাছা মানপাড়া গ্রামে বাবার মৃত্যুর পর তার লাশ বাড়ির বারান্দায় রেখেই পৈতৃক সম্পত্তির জমিজমা নিয়ে দুই ভাইয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
সোমবার (২৪ আগস্ট-২৬) সকালে স্থানীয় সূত্রে জানা যায়, সন্ন্যাসগাছা মানপাড়া গ্রামের মাহবুর ও আছাবুর নামের দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তির জমিজমা ভাগাভাগি নিয়ে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে এলাকাবাসী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা করলেও বিরোধের স্থায়ী সমাধান হয়নি। এ নিয়ে দুই ভাইয়ের পরিবারের মধ্যেও সম্পর্কের অবনতি ঘটে।
এরই মধ্যে সোমবার সকালে তাদের বাবা মারা যান। বাবার মৃত্যুর পর তার লাশ বাড়ির বারান্দায় রাখা অবস্থায়ই জমিজমার ভাগ-বাটোয়ারা নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে বিষয়টি হাতাহাতি ও মারামারিতে গড়ায়। বাবার লাশ সামনে রেখেই দুই ভাইয়ের এমন আচরণে উপস্থিত স্বজন ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও বিস্ময়ের সৃষ্টি হয়।
স্থানীয়দের দাবি, পৈতৃক সম্পত্তির অংশীদারিত্ব নিয়ে দীর্ঘদিনের বিরোধের কারণেই এ ঘটনার সূত্রপাত। দাফনের আগে জমিজমার হিসাব-নিকাশ ও ভাগ-বাটোয়ারা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে দুই ভাইকে নিবৃত্ত করার চেষ্টা করেন এবং বিষয়টি শান্তিপূর্ণভাবে মীমাংসার উদ্যোগ সাময়িক সমাধান হয়।
ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মনে করছেন, পারিবারিক বিরোধ দ্রুত মীমাংসা না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে বিস্তারিত তথ্য জানা গেলে পরবর্তী সময়ে আরও তথ্য প্রকাশ করা হবে।
ছবিঃ
২৪/০৮/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT