1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

কয়রায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে বিক্ষোভ মিছিল।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১১৪ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে খুলনার কয়রা উপজেলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচী পালিত হয়েছে।

৩১ জুলাই, শুক্রবার বিকেল ৫ টায় উপজেলার জামায়াত অফিস মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূণরায় জামায়াত অফিসের সামনে এসে শেষ হয়। কয়রা উপজেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোল্লা শাহাবুদ্দীন শিহাব এর সভাপতিত্বে এতে সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

 মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ওয়ালিউল্লাহ বলেন, গণভোটের মাধ্যমে জনগণ যে প্রত্যাশা ব্যক্ত করেছে তার প্রতিফলন ঘটাতে জুলাই সনদের দ্রুত বাস্তবায়ন জরুরি। জনগণের অধিকার, ন্যায়বিচার এবং শ্রমজীবী মানুষের মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নিতে হবে। জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে গণআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গঠনের পথ সুগম হবে। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি শেখ আবুল কালাম আজাদ,  বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলার নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা সুজাউদ্দীন আহমেদ প্রমুখ।

কয়রা, খুলনা প্রতিনিধি 

তারিখঃ ৩১/০৭/২৬ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT