
আকিকুর রহমান রুমন:-হবিগঞ্জের বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজার(নতুনবাজার)
বিপুল পরিমাণ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী ও ইউপি সদস্য ময়না মিয়া মেম্বার হত্যা মামলার আসামী জালাল ডাকাত নামের একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
স্হানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানাযায়,২৪আগষ্ট
(সোমবার)রাত আনুমানিক ৭টার দিকে ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মহসিন সহ একদল পুলিশ জালাল মিয়া নামে এক পলাতক আসামী মাদক ব্যবসায়ীকে আটক করেন।
এ সময় বাজারে আগত লোকজনের সামনে তার কাছে ২০০পিছ ইয়াবা নামক মরণ নেশা মাদক উদ্ধার করা হয়।
সে ৪নং দক্ষিণ পশ্চিম ইউপি’র সাবেক ইউপি সদস্য ময়না মিয়া মেম্বার হত্যা মামলার পলাতক আসামী বলে জানিয়েছেন।
পরে মাদক ব্যবসায়ী জালাল মিয়াকে(৪৫)
গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী জালাল মিয়া নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার কৃঞ্চপুর ইউনিয়নের কল্যানপুর গ্রামের সিরাজ মিয়ার পুত্র।
উল্লেখ্য,বানিয়াচং উপজেলা সদরের ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের যাত্রাপাশা মহল্লায় ফিরুজ মিয়ার কন্যা জবা বেগম(৩০) ২য় বিয়ে করে জালাল মিয়া।
এই সুবাধে যাত্রাপাশা মহল্লায় মন্নান মিয়ার বাড়িতে ২য় স্ত্রীকে নিয়ে একটি রোম ভাড়া করে বসবাস করতো জালাল মিয়া।
জালাল মিয়ার বিরুদ্ধে নিজ এলাকা সহ বিভিন্ন থানায় মাদক,ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে বলেছে জানান এলাকাবাসী।
এছাড়াও ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ইউপি সদস্য ময়না মিয়া(মেম্বার)কে মন্নান ডাকাতকে জালাল মিয়া সহ বেশ কয়েকজন ২০১৯ইং সনে হত্যা করে।
ময়না মিয়া মেম্বার ছাড়া ও জিয়াউর রহমান নামের যাত্রাপাশা মহল্লার আরেক যুবককে হত্যার ঘটনায় জালাল মিয়ার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়।
এই ঘটনায় ও মন্নান মিয়া,জালাল মিয়া সহ হত্যায় জড়িতদেরকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহত ময়না মিয়ার পুত্র।
ময়না মিয়া হত্যা মামলায় দীর্ঘদিন কারাভোগ করে জামিনে বের হয়ে আসার পর থেকে আদালতে আর হাজির হয়নি মাদক ব্যবসায়ী জালাল মিয়া।
এরপর থেকে পলাতক অবস্থায় ঢাকার এক কাজের মহিলাকে ৩য় বিয়ে করে পালিয়ে আত্নগোপন করে আসছিলো জালাল মিয়া।
বেশ কিছুদিন ধরে যাত্রাপাশা মহল্লার ২য় স্ত্রী জবা নামের মহিলাকে নিয়ে নতুন বাজারের পাশে একটি ভাড়া বাসা নিয়ে নারী ব্যবসা সহ ইয়াবা নামক মরণ নেশা মাদক ব্যবসা করে আসছিলো বলে জানিয়েছেন এলাকাবাসী।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি)
শেখ নাজমুল হক এর সত্যতা নিশ্চিত করে বলেন,আগামীকাল (মঙ্গলবার)তাকে মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
এছাড়াও তার থানা সহ তার বিরুদ্ধে বানিয়াচং থানায় যতো গুলো মামলা রয়েছে এগুলো কোন পর্যায়ে রয়েছে সেগুলো দেখে আইনী পদক্ষেপ গ্রহন করা হবে।