1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
পলাশে দলীয় পরিচয় দিয়ে অমিত মোস্তফা খাঁন এর জমি জবর দখলের এবং কাঠাল গাছ কাটার অভিযোগ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই -ইউএনও, এটিএম কামরুল ইসলাম। শ্যামনগরে মানসিক স্বাস্থ্যবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত। বিলাইছড়িতে চারা বিতরণ । বেনাপোল পৌর নির্বাচনে নামছেন ইমদাদুল হক ইমদাদ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড নামাজ গ্রাম দুর্গাপুরে গণসংযোগ। পাটকেলঘাটায় সোহাগ পরিবহন খাদে, ঘটনাস্থলেই নিহত- ১। পাটকেলঘাটায় পুলিশের বিশেষ অভিযানে ৩ আসামি গ্রেপ্তার। হবিগঞ্জের বানিয়াচংয়ে বিপুল পরিমাণ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী ময়না মিয়া হত্যা মামলার আসামী জালাল ডাকাত গ্রেফতার। কেশবপুরে বাবার লাশ বারান্দায় রেখে জমি নিয়ে দুই ভাইয়ের মারামারি। সাগরদাঁড়িতে পঁচিশ বছর পর পূজা মন্দিরের জমি দখল মুক্ত হয়, ফিরে আসে শান্তি।

শ্যামনগরে মানসিক স্বাস্থ্যবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৯ বার পঠিত

শ্যামনগর( সাতক্ষীরা)  প্রতিনিধি ঃ 

সাতক্ষীরার শ্যামনগরে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য ও মানসিক বিকাশে সহায়তার লক্ষ্যে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব)-এর আয়োজনে সোমবার (২৪ আগস্ট) আটুলিয়া ইউনিয়নের ছফিরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যায়ল এবং মঙ্গলবার(২৫ আগস্ট) কাশিমাড়ী ইউনিয়নের কাঁঠালবাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মশালা দুইটি অনুষ্ঠিত হয়। কর্মশালা পরিচালনা করেন বিশিষ্ট থেরাপিউটিক কাউন্সেলর ও সাইকোথেরাপিস্ট মোহাম্মদ মকসুদ মালেক।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাব বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর হাসনাইন সবিহ নায়ক।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এম. এ. আলিম খাঁন, ফ্রেন্ডশিপের প্রজেক্ট কো-অর্ডিনেটর মোহাম্মদ হাসান আলী, প্রজেক্ট অফিসার মো. সুৃমন আলী। সার্বিক সহযোগিতায় ছিলেন ভাব বাংলাদেশের কো-অর্ডিনেটর অহিদুজ্জামান লিটন।

কর্মশালায় উপজেলার ১২টি মাধ্যমিক বিদ্যালয় ও ২ টি মাদ্রাসার ৮০ জন শিক্ষার্থী, ৪২ জন শিক্ষক ও ৪২ জন অভিভাবক অংশগ্রহণ করেন।

 অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো, ছফিরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, হেঞ্চি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, নওয়াবেঁকী বিশালাক্ষী কাদেরিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা, সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বনশ্রী শিক্ষা নিকেতন, কলবাড়ি নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয়, আড়পাঙ্গাশিয়া পি এন মাধ্যমিক বিদ্যালয়, কাঁঠালবাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয়, ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যালয়, রমজাননগর ইউনিয়ন তোফাজ্জেল বিদ্যাপীঠ, ভুরুলিয়া নাগবাটী মাধ্যমিক বিদ্যালয়, চিংড়াখালী মাধ্যমিক বিদ্যানিকেতন, জোবেদা সোহরাব মডেল মাধ্যমিক বিদ্যালয় ও  চালিতাঘাটা মহিলা দাখিল মাদ্রাসা।

কর্মশালায় শিশু ও কিশোরদের (০–১৮ বছর) মানসিক স্বাস্থ্য, মানসিক বিকাশ, মানসিক সংকট, কাউন্সেলিং, প্রেরণা (মোটিভেশন), হাইপার ও হাইপো আচরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে করণীয় সম্পর্কেও দিকনির্দেশনা দেওয়া হয়।

 কর্মশালা শেষে অংশ গ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।

ছবি – শ্যামনগরে ভাব বাংলাদেশের আয়োজিত মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা। 

রনজিৎ বর্মন

তাং-২৫.৮.২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT