1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনার অর্ধবার্ষিক অগ্রগতি বিষয়ক কর্মশালা। বিলাইছড়িতে করলিয়া প্রকল্পের আওতায় স্থানীয় সহনশীলতা পরিকল্পনার প্রচারণা সভা । ইসলামী আন্দোলন বাংলাদেশর নুতন কমিটির সভাপতি মুফতী রেজাউল করিম মহাসচিব গাজী আতাউর রহমান। যশোরে ধর্মীয় সম্প্রীতি ও স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত। বিলাইছড়ি বাজার গোল্ডকাপ টুর্ণামেন্ট ফাইনাল অনুষ্ঠিত : চ্যাম্পিয়ন ব্রাদার্ হুদ । শার্শায় বীর মুক্তিযোদ্ধা মরহুম খাইরুল হককে গার্ড অফ অনার প্রদান। কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ। কেশবপুরের মঙ্গলকোটে বিএনপি নেতা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত। সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে ১ জেলে আটক । কয়রায় প্রত্যাশীর প্রজেক্ট লার্নিং শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত ।

বেনাপোলে সন্ত্রাসী হামলায় স্থলবন্দর শ্রমিক আহত

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯
  • ৩৪৯ বার পঠিত

মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোলে সন্ত্রাসী হামলায় স্থলবন্দরের আট শ্রমিক মারাতœক আহত হয়েছে।সোমবার (২৮ অক্টোবর) সকালে বেনাপোল ছোট আঁচড়া বাইপাস রোডে এ ঘটনাটি ঘটে। আহতরা হলো, বেনাপোল পোর্ট থানার খড়িডাঙ্গা গ্রামের দীন মোহাম্মদের ছেলে কালাম, রঘুনাথপুর গ্রামের জান আলীর ছেলে দুল্লী, দৌলতপুর গ্রামের মিজানের ছেলে শরিফুল, শামীম, স¤্রাট, জুয়েল, কামাল ও রাজু। তারা সবাই বন্দর শ্রমিকদের গ্রুপ সরদার বলে জানান শ্রমিকরা।

আহত শ্রমিক দুল্লী জানান, তিনি ও তার গ্রুপের শ্রমিকরা সবাই মিলে বেনাপোল ছোট আঁচড়া বাইপাস রোডে পাথর লোড-আনলোডের কাজ করতে যান। এসময় একদল সন্ত্রাসী প্রাইভেটকারে এসে, কর্মরত শ্রমিকদের উপর গাড়ি চালিয়ে তাদের গায়ে তুলে দেয় এবং গাড়ির দরজা দিয়ে বাড়ি মারতে থাকে। এসময় গাড়িতে থাকা সন্ত্রাসীরা লাঠি-সোঁটা, বোমা ও দেশিয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় তিনি সহ তার দলের সাত শ্রমিক আহত হন। এসময় আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠান স্থানীয় জনগণ।

এদিকে, বোমার আওয়াজে এলাকার জনসাধারণ আতঙ্কিত হয়ে পড়েন, দোকানদাররা তাদের দোকান বন্ধ করে দেন ও অবিভাবকরা তাদের সন্তানদের নিয়ে দ্রুত ছুটে স্কুল ত্যাগ করেন।

এ বিষয়ে বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার আলী মন্টু বলেন, শান্ত বেনাপোলকে অশান্ত করতে একদল সন্ত্রাসী উঠে পড়ে লেগেছে। তারা খেটে খাওয়া সাধারণ বন্দর শ্রমিকদের উপর হামলা চালিয়ে তাদের আহত করেছে। এজন্য বন্দর শ্রমিকরা বন্দর এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে ও বন্দরের সকল কার্যক্রম বন্ধ রেখেছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, শ্রমিকদের সাথে কথা বলে হামলাকারীদের আটকের আশ্বাস দিলে তারা দ্রুত সময়ে বিক্ষোভ কর্মসুচি প্রত্যাহার ও বন্দরের সকল কার্যক্রম সচল করেন বলে তিনি জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT