1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

মতলব দক্ষিণে জাতীয় মৎস্য সপ্তাহে প্রান্তিক মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময়।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ২৭৫ বার পঠিত

মোঃ রিফাত পাটোয়ারী,মতলব দক্ষিন (চাঁদপুর) প্রতিনিধিঃ

 

 

“বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এই প্রতিপাদ্য সামনে রেখে মতলব দক্ষিণে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপন উপলক্ষে প্রান্তিক পর্যায়ের মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

সোমবার (৩০ আগস্ট) মৎস্য সপ্তাহের ৩য় দিনে সকাল ১১ টায় উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে নায়েরগাঁও (উত্তর ও দক্ষিণ) ২টি ইউনিয়ন পরিষদের কক্ষে প্রান্তিক পর্যায়ের মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । সভার পূর্বে মৎস্যচাষী ও মৎস্যজীবীদের মাঝে মাস্ক বিতরণ করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন।

 

 

 

এ সময় উপস্থিত ছিলেন নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম মৃধা (মামুন), নায়েরগাঁও উত্তর ইউ’পি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান সেলিম , মৎস্য অফিসের হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ সফিউল আলম, ক্ষেত্র সহকারী মোঃ সোহরাব হোসেন, স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধি মোঃ রিফাত পাটোয়ারীসহ ইউ’পি সদস্য, মৎস্যচাষী ও মৎস্যজীবীবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT