1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

শ্যামনগরে আদিবাসীদের ভূমি অধিকার শীর্ষক সভা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ১৯৬ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃঃ

বুধবার সকালে( ২৫ আগস্ট)

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা (সামস্) ও

কাপেং ফাউন্ডেশন এর যৌথ আয়োজনে সাতক্ষীরা জেলার আদিবাসীদের ভূমি অধিকারের

সার্বিক পরিস্থিতি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

মুন্সিগঞ্জ টাইগার পয়েন্ট প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত আলোচনা সভায়

প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস, এম আতাউল হক দোলন।

 

সামসের সভাপতি গোপাল চন্দ্র মুন্ডার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির

বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান ডালিম

কুমার ঘরামী, শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ের প্রভাষক দিপংকর

কুমার বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার

পরিচালক কৃষ্ণপদ মুন্ডা।

 

আদিবাসীদের ভূমি সমস্যা নিয়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন

শ্রীফলকাটী গ্রামের সঞ্জলী রানী মুন্ডা, বাদঘাটার সত্যচরণ মুন্ডা,

দাতিনাখালীর ভক্তরাম মুন্ডা, তারানীপুরের উত্তম মুন্ডা , বুড়িগোয়ালিনীর

জয় মুন্ডা, উত্তরকদমতলার অসিত মুন্ডা, ধূমঘাট গ্রামের ফনিন্দ্র নাথ

মুন্ডা, কাশিপুরের বাহামনি মুন্ডা, ভেটখালীর তারাপদ মুন্ডা প্রমুখ।

 

আলোচনা সভায় আদিবাসীদের খাসজমি প্রাপ্যতা এবং তাদের ধর্মীয় প্রথা

অনুসারে মৃত ব্যক্তিকে কবরস্থ করা ও জেলা পর্যায়ে জেলা প্রশাসকের

উপস্থিতিতে গোলটেবিল বৈঠক করা সহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সামস কর্মকর্তা সঞ্জয় মাঝি।

 

ছবি- শ্যামনগরে আদিবাসীদের ভূমি অধিকার শীর্ষক সভায় প্রধান অতিথির

বক্তব্য রাখছেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT