1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ঢাকার কড়াইল বস্তিতে হবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন। বিলাইছড়িতে  ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করেন। খুলনার দিঘলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা আহত -৩। খুলনা নগরীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায়। বাতকস কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মন্ত্রী এ্যাড.দীপেন দেওয়ান। খুলনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবৈধ সিগারেটের প্রচারণা। শ্যামনগর মুন্সিগঞ্জ জেলেখালী নাটক বৈরাগী বাড়ির বায়োস্কোপ মঞ্চস্থ। রক্তাক্ত খুলনা! নগর জুড়ে এখন আতঙ্ক। খুলনার বটিয়াঘাটায় তক্ষক সহ আটক -১। খুমেক হাসপাতালে নিয়োগ নিয়ে তুলকালাম।

আত্রাইয়ে নানা কর্মসূচির মধ্যদিয়ে শোক দিবস পালন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ১৮২ বার পঠিত

আল আমিন মিলন, আত্রাই,প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

 

রোববার দিবসের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে প্রশাসনের পক্ষে পুস্পস্তবক অর্পণ করেন ইউএনও ইকতেখারুল ইসলাম।

এরপর উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা কমান্ড, আ’লীগ পরিবার, সরকারের বিভিন্ন দফতর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান একে একে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।

 

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে সন্তানদের মাঝে বঙ্গবন্ধুর চেতনা লালন ও আদর্শ ধারনের প্রত্যয় নিয়ে ইউএনও ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় হয়।

 

সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, সহকারী কমিশনার(ভূমি) মনজুরুল আলম,ওসি আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম, আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সম্পাদক আক্কাছ আলী, সহসভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, যুগ্ন সম্পাদক নাহিদ ইসলাম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি জুয়েল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আখতারুজ্জামান, ইনেস্টাক্টর ফররুক আহম্মদ, সাংবাদিক তপন কুমার সরকার বক্তব্য রাখেন। যুব উন্নয়ন অফিসার ফজলুল হক এর সঞ্চালনায় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ, যুব অফিসের মাধ্যমে ৪ লক্ষ ৬০ হাজার টাকার যুব ঋণ এবং মহিলা বিষয়ক অফিসের মাধ্যমে ৪ লাখ ৫০ হাজার টাকা মহিলাদের মাঝে ক্ষুদ্র ঋণের চেক বিতরণ করা হয়।

 

উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতার ৪৬ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ৪৬ টি বৃক্ষ রোপন এবং বঙ্গবন্ধুর জীবনী নিয়ে প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT