1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

শ্যামনগর নীলডুমুর ১৭ বিজিবির পক্ষ থেকে গরীব দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ২১১ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শােক দিবস উপলক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ এর পক্ষ থেকে সারা বাংলাদেশে অসহায় গরীব দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচী গ্রহণ করা হয়েছে । এরই অংশ হিসেবে নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে সাতক্ষীরা জেলার শ্যামনগর , কালিগঞ্জ ও দেবহাটা উপজেলার ২০০ জন অসহায় গরীব দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ।

 

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৭ বিজিবি নীলডুমুর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ এইচ এম ইয়াসীন চৌধুরী ।

 

সামাজিক দূরত্ব বজায়রেখে বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাউল-৫কেজি, ডাল-১ কেজি, তৈল- ১ কেজি, লবন-৫০০গ্রাম, আটা- ১ কেজি ও সাবান-১টি।

 

এ সময় উপস্থিত ছিলেন ইউনিটে কর্মরত সকল অফিসার , জুনিয়র কর্মকর্তা ও অন্যান্য পদবীর সদস্যগণ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। পরে স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধা নিবেদন এবং তাদের রুহের মাগফেরাত কামনা করে কর্মসূচী সমাপ্ত হয়।

 

জানা যায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানটি ১৫ আগষ্ট সকাল ১১টায় ব্যাটালিয়ন সদর সহ একযোগ অধীনস্থ ৫টি কোম্পানির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার গরীব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

 

ছবি- সাতক্ষীরায় ১৭ বিজিবির পক্ষ থেকে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছেন প্রধান অতিথি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ এইচ এম ইয়াসীন চৌধুরী ।

 

রনজিৎ বর্মন

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT