1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
এ্যাড.দীপেন দেওয়ান  পদত্যাগে বিলাইছড়ি বিএনপি’র প্রতিবাদ । কেশবপুর উপজেলার ফয়েজউদ্দিন গাজী ১২ দিন ধরে নিখোঁজ। খুলনা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক হলেন কয়রার সেরাজুল ইসলাম সবুজ । জীববৈচিত্র্য ও প্রজনন সুরক্ষায় সব ধরনের বনজীবী ও পর্যটকদের ৩ মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ। কেশবপুর থানা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক বাংলার প্রত্যয় পত্রিকার বিশেষ প্রতিনিধি পরেশ দেবনাথের জন্মদিনে শুভেচ্ছা। সমন্বয় করতে গিয়ে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী। মারা গেছেন তোফায়েল আহমেদ। বিলাইছড়িতে ২ দিনের সফরে  চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার দেবাশীষ রায় । কেশবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এঁর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা। কয়রায় জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী পালন  উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ।

বঙ্গবন্ধু স্মরণে ‘বন্ধুমহল সংগঠন-২০০৬’ এর দোয়া ও আলোচনা সভা

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ২৫২ বার পঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট সব শহীদের আত্মার মাগফেরাত কামনা করে ‘বন্ধুমহল সংগঠন-২০০৬’ এর উদ্যোগে দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে। 

আজ (বৃহস্পতিবার) বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কিশোরগঞ্জ সদরের লতিফপুরে বন্ধুমহল সংগঠন-২০০৬ এর অফিস কার্যালয়ে সভাপতি মো: খাইরুল ইসলাম সাগরের সভাপতিত্বে  উক্ত দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন- ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি’র কিশোরগঞ্জ জেলা সভাপতি তারেক মো: শহীদুল ইসলাম। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না, বাঙালি জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারতো না। বাংলা ভাষা ও মাতৃভাষার গুরুত্ব বিশ্বের কাছে তুলে ধরেছেন জাতির পিতা।’ আরো বক্তব্য রাখেন, রশিদাবাদ ইউপি সদস্য মো: কাঞ্চন মিয়া, লতিফপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান, জহিরুল ইসলাম জুয়েল, আসাদুজ্জামান আঙ্গুর, বন্ধুমহল সংগঠন-২০০৬ এর সাধারন সম্পাদক মো: কফিল উদ্দিন, সহ-সভাপতি শাহজাহান সাজু, শ্রী কাঞ্চন বর্মন ও সুমন আহমেদ সহ আরো অনেকেই। দোয়া ও আলোচনা সভা শেষে উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরন করা হয়। 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT