1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটকেলঘাটায় পিকআপ-ইজিবাইকের সংঘর্ষে ৯ বছরের কিশোরী নিহত। শ্যামনগরে কোষ্ট গার্ডের অভিযানে ফেনসিডিল ও ভারতীয় ঔষধ জব্দ। কেশবপুরের ভায়না গ্রামে আলহাজ্ব মনিরুল ইসলাম মনু’র উঠান বৈঠক। বুদ্ধধর্মই নির্বাণ লাভের পথ, অন্য কোনো ধর্মে তা সম্ভব নয়: বিপুল জ্যোতি মহাথের। কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধে হতদরিদ্রদের মাঝে গাজী ফারুকের মশারি বিতরণ। বিলাইছড়িতে মাসিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত। কেশবপুরের বড়েঙ্গা মাদ্রাসার সহ-সভাপতির মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালীগঞ্জে পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় ঘাতক পিকআপ উদ্ধার, হেলপার গ্রেপ্তার। শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ। বুড়িহাটী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিতঅ্যাডহক কমিটির পরিচিতি সভা।

কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধে হতদরিদ্রদের মাঝে গাজী ফারুকের মশারি বিতরণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ২ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।

কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধে হতদরিদ্রদের মাঝে মশারি বিতরণ করা হয়েছে। আগামী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে কেশবপুর পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী প্রভাষক গাজী ফারুকে আজম ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে হতদরিদ্র মানুষের মাঝে মশারি বিতরণ করেছেন। শুক্রবার (৩০ অক্টোবর-২৬) বিকেলে পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবদিয়া সরদার পাড়ার হতদরিদ্রদের মাঝে ওই মশারি বিতরণ করা হয়। নিজস্ব অর্থায়নে হতদরিদ্র পরিবারের মাঝে মশারি বিতরণ করায় এলাকার সর্বস্তরের জনগণের বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি।

অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে মশারির ব্যবহার, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জমে থাকা পানি অপসারণের মাধ্যমে এডিস মশার বংশবিস্তার রোধে জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়। আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে ফারুকে আজম পৌরবাসীর নিকট দোয়া ও সমর্থন চেয়েছেন। এছাড়াও পৌর শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় সকল শ্রেণী-পেশার মানুষের সাথে মতবিনিময় করে চলেছেন। বর্তমানে তিনি কেশবপুর পৌর বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ ব্যাপারে পৌর বিএনপির সহ-সভাপতি সদালাপী গাজী ফারুকে আজম বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে ৩নং ওয়ার্ডের সাবদিয়া সরদার পাড়ায় হতদরিদ্র মানুষের মাঝে মশারি বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে পৌরসভার সকল ওয়ার্ডে মশারি বিতরণ করা হবে। জনস্বাস্থ্য সুরক্ষিত রাখতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম করাসহ যেকোন মানবিক কর্মকান্ড আগামীতেও অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন যুবনেতা তারেক আজিজ, সাঈদ, কফিল উদ্দিন, জিয়াউর রহমান, উজির সরদার, আলম সরদার, আফসার সরদার, কুরবান সরদার, আফজাল, হোসেন, কাসেম, মাছুদ, রফিক, ওলিয়ার সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।

ছবিঃ
৩০/১০/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT