1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে মাসিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত। কেশবপুরের বড়েঙ্গা মাদ্রাসার সহ-সভাপতির মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালীগঞ্জে পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় ঘাতক পিকআপ উদ্ধার, হেলপার গ্রেপ্তার। শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ। বুড়িহাটী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিতঅ্যাডহক কমিটির পরিচিতি সভা। কেশবপুর থানার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হলেন চিংড়া ক্যাম্পের ইনচার্জ। বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত। কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ -২ ডাকাত গ্রেফতার। কেশবপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত। যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা।

কেশবপুরের বড়েঙ্গা মাদ্রাসার সহ-সভাপতির মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ২ বার পঠিত

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।

কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের বড়েঙ্গা এন এস এইচ দাখিল মাদ্রাসার প্রাক্তন সহ-সভাপতি আব্দুল মোতালেব মহলদার (১০০)-এর মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর-২৬) সকালে মাদ্রাসার আয়োজনে মাদ্রাসার হলরুমে তাঁর আত্মার মাগফেরাত কামনায় ওই দোয়া অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, মাদ্রাসার সুপার মাওলানা রফিকুল ইসলাম।
প্রতিষ্ঠানের সুপার মাওলানা রফিকুল ইসলাম-এর সভাপতিত্বে এবং মাদ্রাসার জুনিয়র মৌলভী শিক্ষক আব্দুস সালাম-এর পরিচালনায় মাদ্রাসা প্রাঙ্গণে সমাজ সেবক আব্দুল মোতালেব মহলদার-এর দ্বিতীয় বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মরহুম-এর জীবনী তুলে ধরে বক্তব্য রাখেন, কেশবপুর থানা বিএনপি’র সাবেক ভাইস চেয়ারম্যান মাস্টার আব্দুল লতিফ সরদার, বাংলাদেশ জামায়েত ইসলামীর পক্ষ থেকে মঙ্গলকোট ইউপি’র সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল গফুর গাজী, পাঁচারই টিএস মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোনতাজ উদ্দীন, মঙ্গলকোট সেবা সমাজ কল্যাণ সংস্থার পরিচালক, এস,এম কোরবান আলী, বসুন্তিয়া উন্নয়ন সংস্থার পরিচালক আব্দুর রহিম।
অনুষ্ঠানে কোরান তেলাওয়াত করে, মাদ্রাসার ছাত্র সাজিদুর রহমান এবং দোয়া পরিচালনা করেন, মাদ্রাসার সহকারী সুপার মাওলানা আব্দুল হাকিম খান। মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা, কর্মচারী, শিক্ষার্থী ও গণ্যমান্যব্যক্তিবর্গের উপস্থিতিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মঙ্গলকোট ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ইউছুপ আলী, মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল কালাম বিশ্বাস, মঙ্গলকোট রংমহল নাট্য সংস্থার সাধারণ সম্পাদক জালাল উদ্দীন সরদার, কুমারঘাটা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাহমুদুল হাসান, মাদ্রাসা কমিটির সাবেক সদস্য রহমত আলী, মাস্টার আব্দুল আহাদ, আব্দুর রাজ্জাক, কেশবপুর থানা প্রেসক্লাবের সহসভাপতি পরেশ চন্দ্র দেবনাথ, ফটো সাংবাদিক এম,এ খালেক-সহ এলাকার বিশিষ্ট সুধীজনেরা।
বিশিষ্ট সমাজ সেবক, মঙ্গলকোট বাসষ্ট্যাণ্ড জামে মসজিদের সাবেক সহসভাপতি, সাবেক সালিশি বিচারক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মতলেব মহলদার গত ২২ অক্টোবর-২৫ বার্দ্ধক্য জনিত কারণে বসুন্তিয়া গ্রামের নিজ বাসভবনে মৃত্যবরণ করেন।
ছবিঃ
২৯/১০/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT