1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে মাসিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত। কেশবপুরের বড়েঙ্গা মাদ্রাসার সহ-সভাপতির মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালীগঞ্জে পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় ঘাতক পিকআপ উদ্ধার, হেলপার গ্রেপ্তার। শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ। বুড়িহাটী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিতঅ্যাডহক কমিটির পরিচিতি সভা। কেশবপুর থানার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হলেন চিংড়া ক্যাম্পের ইনচার্জ। বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত। কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ -২ ডাকাত গ্রেফতার। কেশবপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত। যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা।

বিলাইছড়িতে মাসিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ১ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় মাসিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভি দাশের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম ফকির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্যের প্রতিনিধি মো. জাফর আহাম্মদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুরজিত দত্ত, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজেশ প্রসাদ রায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওসমান গনি, চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান ও জামাইয়া তঞ্চঙ্গ্যা, উপজেলা যুবদলের সভাপতি রেজাউল করিম রনি, তথ্য আপা আমবিয়া বেগম, উপজেলা শিক্ষা কর্মকর্তা নিরালা কান্তি চাকমা, উপজেলা প্রকৌশলী মো. আমজাদ হোসেন, ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুপন কান্তি চৌধুরী, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম এবং কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শান্তি বরন তালুকদার।

এ ছাড়া ইউএনও কার্যালয়ের সত্যকিশোর চাকমা, সুজিত চাকমা, সজীব চাকমাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম ফকির ধুপশীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়মিত পাঠদান নিয়ে অভিযোগ উত্থাপন করেন। তিনি জানান, বিদ্যালয়টির দু-একজন শিক্ষক নিয়মিত পাঠদান করেন না বলে তাঁর কাছে অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, সংশ্লিষ্ট শিক্ষক সকাল ১১টার দিকে গাড়িতে করে বিদ্যালয়ে গিয়ে পাঠদান করেন এবং কয়েক ঘণ্টা পর দুপুর ২টার দিকে ফিরে আসেন। এ বিষয়ে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান তিনি।

এ বিষয়ে ধুপশীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখকুমার তঞ্চঙ্গ্যা জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এক শিক্ষককে একাধিকবার কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যও পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রধান শিক্ষক আরও জানান, সংশ্লিষ্ট শিক্ষক বিদ্যালয়ে স্থায়ীভাবে অবস্থান করেন না। তবে তিনি অভিযোগকারী শিক্ষকের নাম উল্লেখ করেননি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT