
পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি
যশোর,কেশবপুরের ঐতিহ্যবাহী পাঁজিয়া ইউনিয়নে বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে মহা অষ্টমী পূজায় দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। এসময় মন্দির প্রাঙ্গন ছিল উৎসবমূখর।
সোমবার (১৯ অক্টোবর-২৬) রাত ৮ টায় মন্দির প্রাঙ্গনে ওই বস্ত্র বিতরণ করা হয়। বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি শম্ভুনাথ বসু-এর সভাপতিত্বে এবং সহ সম্পাদক মানব মন্ডল-এর সঞ্চালনায় বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুর থানা প্রেসক্লাবের সভাপতি এ কে আজাদ (ইকতিয়ার), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি পরেশ চন্দ্র দেবনাথ, সাধারণ সম্পাদক আবুবক্কর সিদ্দীক, ফটো সাংবাদিক এম,এ খালেক।
বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটি কতৃক আয়োজিত ৮০ তম শারদোৎসবে কেশবপুর উপজেলার মজিদপুর রামকৃষ্ণ সেবাশ্রমের সৌজন্যে প্রাপ্ত শাড়ী ও পূজা মন্দির কমিটির পক্ষ থেকে ধূতি বিতরণ করা হয়। শাড়ী ও ধূতি পেয়ে তারা কমিটির নেতৃবৃন্দদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন, বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি শম্ভুনাথ বসু, উপদেষ্টামন্ডলীর সদস্য প্রভাত হালদার, সিনিয়র সহ-সভাপতি প্রদীব ব্যানার্জী, সাধারণ সম্পাদক সত্যজিৎ চক্রবর্ত্তী, সহ-সম্পাদক মানব মন্ডল, সহ-সম্পাদক মানিক দাস, সদস্য শোভন ব্যানার্জীসহ পূজা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।
বস্ত্র বিতরণের পর ছিল নৃত্য, আবৃত্তি ও হাস্য কৌতুক।
বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটি কতৃক আয়োজিত ৮০ তম শারদোৎসব পরিচালক সহকারী অধ্যাপক, লেখক, প্রাবন্ধিক তাপস মজুমদার জানান, পর্যায়ক্রমে এখানে আলোচনা, সঙ্গীত, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, সন্ধ্যা আরতি, বস্ত্র বিতরণ, নৃত্য, আবৃত্তি ও হাস্য কৌতুক হওয়ায় পরিবেশটা থাকে উৎসবমূখর।
বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি শম্ভুনাথ বসু বলেন, সকলকে মহা অষ্টমীর শুভেচ্ছা ও অভিনন্দন। জগতের সকল প্রাণী সুখী হোক, সকলের মঙ্গল হোক, কেউ যেন দুঃখভোগ না করে-আজকের এইদিনে মহামায়া দূর্গার নিকট এই প্রার্থনা করি।
ছবিঃ
২০/১০/২৬