1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ২ বার পঠিত

 

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ 
খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশীতে সুন্দরবননির্ভর ৪০ বনজীবীর মধ্যে নৌকা, জাল ও লাইফ জ্যাকেট বিতরণ করা হয়েছে।

১৯ অক্টোবর সোমবার সকালে উত্তর বেদকাশী ইউনিয়নের কাটমারচর খেয়াঘাটে এসব সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মধ্যে এসব সামগ্রী বিতরণ করেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, সুন্দরবনের ওপর নির্ভরশীল অসহায় বনজীবীদের জীবনযাত্রার মানোন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বিদেশি দাতা সংস্থার এ ধরনের উদ্যোগ কয়রার দুস্থ বনজীবীদের স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি এলাকার সার্বিক উন্নয়নে মানবকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।

সহায়তা পাওয়া বনজীবী আরিফুল ইসলাম বলেন, সুন্দরবনে জীবনবাজি রেখে মাছ ও কাঁকড়া ধরে আমাদের সংসার চলে। এতদিন নিজের নৌকা ও জাল না থাকায় অন্যের নৌকায় কাজ করে খুব কষ্টে দিন কাটাতে হতো। এখন নতুন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট পেয়ে আমাদের অনেক উপকার হলো। এগুলো কাজে লাগিয়ে নিরাপদে উপার্জন করে পরিবার চালাতে পারব।

দাতা সংস্থার আঞ্চলিক প্রতিনিধি ও ইউপি সদস্য আবু হাসান বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি ও নানা প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে উপকূলীয় এলাকার বনজীবীদের জীবন ধারণ করতে হয়। তাদের স্বাবলম্বী করা এবং নিরাপদে উপার্জনের সুযোগ সৃষ্টি করাই এ সহায়তার মূল লক্ষ্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কয়রা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, সহকারী সেক্রেটারি ও কয়রা ঘুগরাকাটি ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা সুজাউদ্দিন, উত্তর বেদকাশী ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার নূর কামাল, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহাবুদ্দিন মোল্লা, ইউপি সদস্য আবু হাসান প্রমুখ।

এছাড়া সকাল ১০.৩০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল জাবীরের সভাপতিত্ব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী দুস্থ মহিলাদের মধ্যে শাড়ী বিতরণ করেন।

কয়রা, খুলনা প্রতিনিধি 
তারিখঃ ১৯/১০/২৬ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT