1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭০ বার পঠিত

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউপির অন্তাখালী খালে উপজেলা মৎস্য অফিস কর্তৃক অভিযান চালিয়ে নিষিদ্ধ চায়না দুয়ারী ৫টি ও বুলু নেট জাল ১২টি জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জাল গুলি জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রমজাননগর ইউনিয়ন পরিষদের সহায়তায় রমজাননগর ইউপিতে বেসরকারী সংস্থা সিএনআর এস কর্তৃক খননকৃত অন্তাখালী খালে এ অভিযান পরিচালনা করেন শ্যামনগর উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তাবৃন্দ।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ তৌহিদ হাসানের নির্দেশনায় অভিযানে নেতৃত্বদেন মৎস্য অফিসের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট মোঃ মুজিবর রহমান। এ সময় রমজাননগর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ সহ স্থানীয় গ্রামবাসী অভিযানে সহায়তা করেন।

অভিযানশেষে জব্দকৃত জালগুলো পরিবেশ ও দেশীয় মাছের প্রজনন সংরক্ষণের স্বার্থে অন্তাখালী এলাকায় জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

শ্যামনগর সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ তৌহিদ হাসান বলেন চায়না দুয়ারী জাল, বুলু নেট জাল সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের জাল ব্যবহারের ফলে দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য মারাত্নকভাবে ক্ষতিগ্রস্থ হয়। শ্যামনগর সবএলাকায় এ ধরনের নিষিদ্ধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়দের মতে দীর্ঘদিন ধরে চায়না দুয়ারী জাল অবাধে ব্যবহারের কারণে জলাশয়ের ছোট-বড় সবধরনের মাছ পোনা ও জলজ প্রাণি হুমকির মুখে।উপজেলা মৎস্য অফিসের এ ধরনের অভিযান মৎস্য সম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ছবি- শ্যামনগরে জব্দকৃত চায়নাদুয়ারী ও বুলুনেট জাল প্রকাশ্য পোড়ানো হচ্ছে।

রনজিৎ বর্মন
তাং-৩.৯.২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT