1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ। যশোরের বিদ্রোহী সাহিত্য পরিষদের আয়োজনে চিরঞ্জীব নজরুল শীর্ষক আলোচনা। ক্ষমতা নয়, সেবাই আমার মূল লক্ষ্য’—সাদিপুরে চতুর্থ দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ।

কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৯ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।

কেশবপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম খোকন (৭৫) গত বুধবার (২৬ আগস্ট-২৬) ভারতের ভেলোরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছিলেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি কেশবপুর উপজেলার মহাদেবপুর গ্রামের মরহুম আফসার উদ্দীন আহম্মেদ-এর বড় ছেলে।
শণিবার (২৯ আগস্ট-২৬) কেশবপুর উপজেলার মহাদেবপুর হাইস্কুল ময়দানে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। কেশবপুর উপজেলা প্রশাসন কতৃক জানাজার পূর্বে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপস্হিত ছিলেন, কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলাম ও কেশবপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ শহিদুল ইসলামসহ পুলিশ সদস্যরা।
কেশবপুর মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম, কেশবপুর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এস,এম তৌহিদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা সামছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা অসিত কুমার ভদ্র, বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দীন সরদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা আমির আলী খা প্রমূখ।
গার্ড অব অনার শেষে তারা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মরহুমের বাংলাদেশের জাতীয় পতাকা জড়িত কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। মুক্তিযোদ্ধা সংসদ কতৃপক্ষের নেতৃবৃন্দ পৃথক পৃথক ভাবে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। জানাজার নামাজ শেষে মহাদেবপুর নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
তিনি স্ত্রী, বড় কন্যা (যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক) ও ছোট কন্যা (আমেরিকা প্রবাসী), ভাই, বোন, আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুম বীর মুক্তিযোদ্ধা রশিদুল হক-এর ছেলে রবিউল হক রয়েল-এর তথ্যমতে মরহুম বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম ১৯৭১ সনে ভারতের উত্তরাখণ্ডের দেরাদুনে মহান মুক্তিযুদ্ধের উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন। তিনি খুলনা অঞ্চলের মুজিব বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা মোঃ কামরুজ্জামান টুকুর অধীনে খুলনা এলাকায় স্যান্ডো বাহিনীর প্রধান হিসেবে মহান মুক্তিযুদ্ধে সক্রিয় নেতৃত্ব দিয়েছিলেন। তিনি খুলনা, পাইকগাছা এলাকায় মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন। তাঁর বেসামরিক মুক্তিযোদ্ধা গেজেট নম্বরঃ ২৫৭০, লাল মুক্তিবার্তা নম্বরঃ ০৪০৫০৪০০৩৮, পরিচিতি নম্বরঃ ০১৪১০০০০৭৮।
ছবিঃ
২৯/০৮/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT