
মোঃ আকবর হোসেন তালা থেকে।
সাতক্ষীরা তালায় বাংলাদেশ প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে (২য় ফেইস) শীর্ষক প্রকল্পের প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ২৭ আগস্ট) তালা সমাজসেবা অফিসের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্না। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা সমাজ সেবা কর্মকর্তা উপপরিচালক এস এম রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা সহকারী পরিচালক মো: রোকনুজ্জামান, সহকারী পরিচালক খুলনা শফিকুর রহমান, তালা সোনালী ব্যাংকের এজিএম সজল রায়, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আকবর হোসেন, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বিএম জুলফিকার রায়, তালা সমাজসেবা অফিসের সহযোগী তৌফিক ইমরান সহ প্রশিক্ষণ নেওয়া ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।