
সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:- রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলায় লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আয়োজন, ডেনমার্ক, বাংলাদেশ ও বিভিন্ন দাতাগোষ্ঠীর সহায়তায় উপজেলা রেস্ট হাউজ হলরুমে এই কর্মশালা করা হয়। কর্মশালায় ইউএনও’র প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উপ- প্রশাসনিক কর্মকর্তা রুপেশ চাকমা , উপজেলা সমাজ সেবা কর্মকর্তা প্রীতিময় চাকমা, উপজেলা মৎস্যে কর্মকর্তা দীপা চাকমা, লেপ্রসি মিশনের উপজেলা ফ্যাসিলিটিটের কুহেলী চাকমা, জুনোপহর গ্রাম উন্নয়ন সার্বিক সমবায় সমিতির সভাপতি লক্ষ্মীন্দ্র চাকমা, কুষ্ঠরোগীসহ মিশনের অন্যান্য কর্মচারী ও সদস্যরা । উল্লেখ্য, লেপ্রসি মিশন ২০০২ হতে অধ্যবধি পর্যন্ত উপজেলায় বিভিন্ন সেবা ও কার্যক্রম পরিচালনা করে আসছে । ২০১৯ ইং সাল এর আগ হতে আশিকার সঙ্গে পার্টনার হিসেবে পরিচালিত হয়ে কাজ করছে। এতে লেপ্রসি মিশন উপজেলায় কুষ্ঠ রোগীর, প্রতিবন্ধী, বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছে।