1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৮০ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।

“মেধা সততা দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কেশবপুর উপজেলা, যশোর জেলা পূর্ব শাখার উদ্যোগে কেশবপুরে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১১১ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (২৬ আগস্ট-২৬) দুপুরে কেশবপুর প্রাথমিক শিক্ষক মিলনায়তনে কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীতের মধ্য দিয়ে শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোঃ মোক্তার আলী।
খায়রুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন, জেলা সভাপতি, এম. মিনারুল ইসলাম, জেলা অফিস সম্পাদক আমানউল্লাহ সাদিক, সাঃ জেলা সভাপতি এ্যাড. ওজিউর রহমান, রাকসু সিনেট সদস্য ফাইম রেজা, জেলা কার্য পরিষদ মাওলানা আব্দুস সামাদ, মেডিকেল অফিসার ডাঃ ইমরান হুসাইন, সাঃ কাপ ক্রিড়া সম্পাদক সাইদুর রহমান সাইদ, শিক্ষার্থী তাহিয়া তাবাচ্ছুম।
পুরস্কার বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন সাগরদাড়ী সাংগঠনিক থানা সভাপতি মাজারুল ইসলাম, কেশবপুর উপজেলার ছাত্র শিবিরের পশ্চিম শাখা থানা সভাপতি নুরুল্লাহ সোহান, কেশবপুর পূর্ব ছাত্র শিবিরের সভাপতি আব্দুল্লাহ হারুন জিহাদ ।
অনুষ্ঠানে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় কেশবপুর উপজেলা থেকে জিপিএ-৫ প্রাপ্ত ১১১ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। প্রধান অতিথি নিজহাতে ওই সংবর্ধনা প্রদান করেন।
অনুষ্ঠানের সভাপতি মোঃ খায়রুল ইসলাম-এর সমাপনী বক্তব্য মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত মেধাবী শিক্ষার্থী, অভিভাবকদের আগমনে প্রানবন্ত অনুষ্ঠানটি যেন একটি মিলন মেলায় পরিনত হয়।
ছবিঃ
২৭/০৮/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT