1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি।

খুলনায় শ্রমিক মাসুদ শেখ (৪৭) গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নগরীর দারোগাপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তিনটি পিস্তল, ছয়টি ম্যাগাজিন, আট রাউন্ড গুলি, চাপাতিসহ বিভিন্ন কাগজপত্র উদ্ধার করেছে পুলিশ। এ সময় কুব্বাত খা নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে টুটপাড়া এলাকায় গুলিবিদ্ধ হন মাসুদ শেখ। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তার গলায় গুলি লেগেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, মাসুদ শেখ গুলিবিদ্ধ হওয়ার পর ঘটনার রহস্য উদঘাটনে অভিযান শুরু করে খুলনা সদর থানা পুলিশ।

এরই ধারাবাহিকতায় নগরীর সদর থানাধীন দারোগাপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে তিনটি পিস্তল, ছয়টি ম্যাগাজিন, আট রাউন্ড গুলি, একটি চাপাতি ও বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়।
একই সময় কুব্বাত খা নামে একজনকে আটক করা হয়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, দুপুরে মাসুদ শেখ নামে যিনি গুলিবিদ্ধ হয়েছেন, তাকে কেন্দ্র করে দারোগাপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে কুব্বাত খা নামে একজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, মাসুদ শেখকে গুলি করার ঘটনায় তার সম্পৃক্ততা রয়েছে। তারা খালাতো ভাই সম্পর্কের।

তিনি আরও বলেন, অভিযান ও তদন্ত এখনো চলমান রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাসুদ শেখ তেরখাদা উপজেলার বাসিন্দা দুলু শেখের ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক। বুধবার দুপুরে টুটপাড়া এলাকায় তিনি গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এর আগে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হলেও সেখানে গুলির কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছিলেন সদর থানার ওসি। ঘটনাটি টুটপাড়া এলাকায় নাকি অন্য কোথাও ঘটেছে, সেটিও খতিয়ে দেখা হচ্ছিল।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT