1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

ফারুয়া ইউনিয়নে সুপেয় পানির সরবরাহ ব্যবস্থা উদ্বোধন করলেন ———–  কাজল তালুকদার ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১৫ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙ্গামাটি)প্রতিনিধি:-রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় ফারুয়া ইউনিয়নে তক্তানালা ও গোয়াইছড়ি পাড়ায় বন্যায় সহনশীল, কমিউনিটি – নিয়ন্ত্রিত সৌরবিদ্যুৎ চালিত পানি সরবরাহ ব্যবস্থা উদ্বোধন করলেন সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ্ কাজল তালুকদার। পরে তিনি তক্তানালা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন ও  পাড়াবাসীর সঙ্গে  মতবিনিময় করেন। সভায় সভাপতিত্ব করেন  সাবেক উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা। বুধবার (২৬ আগস্ট ) দুপুরে তক্তানালা গ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা “আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েট্ এর বাস্তবায়নে  STER FUN Bangladesh ( ster Network),UK-AID, JAO,SIDA- সহ বিভিন্ন দাতাগোষ্ঠীর সহায়তায়  এই পানি সরবরাহ ব্যবস্থা  উদ্বোধন ও মত বিনিময় করা হয়। 

এসময় আরও  উপস্থিত ছিলেন WSM- CRLIWM-CHT Section Project এর প্রকল্প পরিচালক কৃষিবিদ্ পবন কুমার চাকমা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য শ্রী এ্যাডভোকেট চঞু চাকমা, আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েট এর নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা, আশিকার ডেভেলপমেন্ট এসোসিয়েট উপ- নির্বাহী পরিচালক এ্যাডভোকেট কক্সী তালুকদার ্সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক – এর সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা, ফারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা, মহিলা মেম্বার মনিলতা তঞ্চঙ্গ্যা, নিলু হেডম্যান, উজ্জ্বল হেডম্যান( মেম্বার), ভরত চন্দ্র কার্বারী,নির চন্দ্র তঞ্চঙ্গ্যাসহ আশিকা সংস্থার কর্মকর্তা – কর্মচারী ও পাড়াবাসী।

জানা গেছে, তক্তানালা গ্রামে ৩৫০ পরিবার, গোয়াইন ছড়ি গ্রামে ২৩০ পরিবারের মোট ৫৮০ পরিবারের উপরে মানুষ নিয়মিত সুপেয় পানির পান ও ব্যবহার করতে পারবে। এতে পাড়াবাসী আশিকা সংস্থা, দাতাগোষ্ঠী ও উপস্থিত  সকলকে কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জ্ঞাপন করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT