1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটকেলঘাটায় পুলিশের বিশেষ অভিযানে ৩ আসামি গ্রেপ্তার। হবিগঞ্জের বানিয়াচংয়ে বিপুল পরিমাণ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী ময়না মিয়া হত্যা মামলার আসামী জালাল ডাকাত গ্রেফতার। কেশবপুরে বাবার লাশ বারান্দায় রেখে জমি নিয়ে দুই ভাইয়ের মারামারি। সাগরদাঁড়িতে পঁচিশ বছর পর পূজা মন্দিরের জমি দখল মুক্ত হয়, ফিরে আসে শান্তি। কেশবপুরে জলজ জীববৈচিত্র্য রক্ষায় বিশেষ অভিযানে চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস। কয়রা উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা। বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত । কেশবপুর উপজেলার মাঃ শিক্ষা অফিসার হলেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক। বিলাইছড়িতে লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার।

কেশবপুরে জলজ জীববৈচিত্র্য রক্ষায় বিশেষ অভিযানে চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১০ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি ।

দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় পরিচালিত বিশেষ অভিযানে যশোরের কেশবপুরে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট-২৬) দুপুরে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের যৌথ উদ্যোগে কেশবপুর উপজেলার ১০নং সাতবাড়িয়া ইউনিয়নের পদ্মবিলে আনুমানিক ৩’হাজার মিটার চায়না দুয়ারী জাল উদ্ধার করে ধ্বংস ও পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত জনাব মোঃ মিশকাতুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি অফিসার মোহাম্মদ মিয়াজান আলী, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস, ইউনিয়ন আনসার দলনেতা ও কমান্ডারগন।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস জানান, সাতবাড়িয়া ইউনিয়নের পদ্মবিলে অবাধে অবৈধ চায়না দুয়ারি জাল ব্যবহার করে মাছ ধরা হচ্ছে জানতে পেরে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিলের পানি থেকে আনুমানিক তিন হাজার মিটার চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জনাব মোঃ মিশকাতুল ইসলাম-এর নির্দেশনায় জনসম্মুখে উদ্ধারকৃত জাল পুড়িয়ে ধ্বংস ও বিনষ্ট করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, জলাশয়ে অবাধে অবৈধ চায়না দুয়ারি জাল ব্যবহার করায় দেশীয় মাছের প্রজনন ব্যহত হওয়ার পাশাপাশি দেশীয় মাছ ও জলজ প্রাণীর অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। দেশীয় মাছ ও জলজ সম্পদ রক্ষায় সবাইকে আইন মেনে মাছ ধরার আহ্বান জানানো হয়েছে।
এলাকাবাসী ও সচেতন মহল পদ্মবিলসহ উপজেলার বিভিন্ন জলাশয়ে অবৈধ জাল দিয়ে ছোট মাছ ও পোনা নিধন বন্ধে নিয়মিত অভিযান ও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।
ছবিঃ
২৪/০৮/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT