1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটকেলঘাটায় পুলিশের বিশেষ অভিযানে ৩ আসামি গ্রেপ্তার। হবিগঞ্জের বানিয়াচংয়ে বিপুল পরিমাণ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী ময়না মিয়া হত্যা মামলার আসামী জালাল ডাকাত গ্রেফতার। কেশবপুরে বাবার লাশ বারান্দায় রেখে জমি নিয়ে দুই ভাইয়ের মারামারি। সাগরদাঁড়িতে পঁচিশ বছর পর পূজা মন্দিরের জমি দখল মুক্ত হয়, ফিরে আসে শান্তি। কেশবপুরে জলজ জীববৈচিত্র্য রক্ষায় বিশেষ অভিযানে চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস। কয়রা উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা। বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত । কেশবপুর উপজেলার মাঃ শিক্ষা অফিসার হলেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক। বিলাইছড়িতে লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার।

বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১৭ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি ( রাঙ্গামাটি) প্রতিনিধি:- শিক্ষার মানোন্নয়ন এবং পাশের হার বৃদ্ধি করার লক্ষে শিক্ষার্থীর অভিভাবকদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (২৪ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা মিলনায়তনে বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এই সমাবেশ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম এ-র সভাপতিত্বে প্রধান অতিথি  হিসেবে  উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান।  এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা মেডিকেল অফিসার ফাতেমা যাহরা মুমু, থানা এসআই ( নিঃ) মো.সিরাজ, সাথোয়াই মার্মা, উপ- সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়া,  প্রভাষক অমৃত চাকমা, বিএনপির উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শান্তি রায় চাকমা ( রায় বাবু), অভিভাবক অতীশ দীপংকর চাকমা, অর্ণব চাকমা প্রমূখ। আরও উপস্থিত ছিলেন  পিটিএ কমিটি, শিক্ষক, কর্মকর্তা  এবং অভিভাবকবৃন্দ।সঞ্চালনা করেন বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক প্রণব কুমার নাথ।

বক্তারা- শিক্ষার মানোন্ননে শিক্ষার্থীদের পড়া লেখায় মনোযোগী হওয়া, মনোযোগী করা, এনড্রয়েট ফোন থেকে দুরে রাখা, নিয়মিত ক্লাস করা , মাদক সেবন থেকে দুরে রাখা, অভিভাবকদের আরো দায়িত্বশীল হওয়া, লেখা-পড়া করছে কিনা নিয়মিত খোঁজ- খবর নেওয়া,শিক্ষকের সঙ্গে সবসময় সমন্বয় রাখা সহ শিক্ষকদেরও আরো দায়িত্বশীল ভূমিকা পালন করার বিষয়ে বিশদ্ আলোচনা করা হয়।  তবে অনেকে  দুঃখ প্রকাশ করে বলেন, পাহাড়ে বা দুর্গম এলাকায় উচ্চ বিদ্যালগুলো  খন্ড কালীন শিক্ষক দিয়ে পাঠদান পরিচালনা করাসহ বিষয় ভিত্তিক শিক্ষক সংকট এবং  বেসরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকের মানবেত জীবন – যাপনের কথা তুলে ধরেন।  তাই এই বিষয়ে ছাত্র- ছাত্রী  অনুপাতে শিক্ষক নিয়োগ দেওয়াসহ বিদ্যালয়ের অন্যান্য সমস্যা সমাধানের জন্য  শিক্ষামন্ত্রীর সুদৃষ্টি কামনা করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT