
পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।
কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক নির্বাচিত হওয়ায় কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক কল্যাণ সমিতির সদস্যদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে চলেছে।মাধ্যমিক শিক্ষা অফিসারদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং কল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১৪ আগস্ট-২৬) রাজধানী ঢাকার ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির বিগত কমিটির সভাপতি লিয়াকত আলী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ২১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে মুন্সি আব্দুল মান্নানকে সভাপতি, বেলায়েত হোসেনকে সাধারণ সম্পাদক এবং সেখ ফিরোজ আহমেদকে যুগ্ম সম্পাদক করে দুইবছর মেয়াদী ২১ সদস্য বিশিষ্ট ওই কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটি শিক্ষার মানোন্নয়নসহ শিক্ষক-কর্মচারীদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক নির্বাচিত হওয়ায় কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি এস এম মুনজুর রহমান ও সাধারণ সম্পাদক বাসুদেব সেনগুপ্ত অভিনন্দন জানানোসহ সমিতির নেতৃবৃন্দদের মাঝ আনন্নের জোয়ার বইছে।
ছবিঃ
২৪/০৮/২৬