1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ প্রেসক্লাব রংপুর জেলা কমিটি গঠন। কয়রায় মৎস্য ব্যবসায়ীর কাছে চাঁদা দাবী প্রতিকার চেয়ে ভুক্তভোগীর আদালতে মামলা দায়ের। কয়রায় বজ্রপাতে কৃষকের মৃত্যু। শ্যামনগরের শিক্ষক ও কবি সুপদ বিশ্বাস আর নেই। ওমানে পালিত হলো বিএনপির সাবেক মহাসচিবের ২৭তম মৃত্যুবার্ষিকী । গাজীপুর জেলা পরিষদের সাবেক সদস্য শফিউল কাদের( নান্নু )জানাজাও দাফন সম্পন্ন। এনএসআই ও থানা পুলিশের যৌথ অভিযানে; গভীর জঙ্গল থেকে যুবক উদ্ধার। ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনা রোধে নিসচা’র রোড ক্যাম্পেইন। শিশু ভূমিষ্ট হওয়ার পর আপনারা যেমন তার যত্ন করেন ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে-ইউএনও, এটিএম কামরুল ইসলাম। বিলাইছড়িতে আশিকার আয়বর্ধকমূলক ওয়ার্শপ  অনুষ্ঠিত ।

কয়রায় বজ্রপাতে কৃষকের মৃত্যু।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১৩ বার পঠিত

‎ অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

 খুলনার কয়রা উপজেলায় ক্ষেতে ধান রোপণ করার সময় বজ্রপাতে মোঃ হারুন সানা (৩৫) নামের এক কৃষকের করুণ মৃত্যু হয়েছে। 

২২ আগষ্ট শনিবার দুপুর ১ টার দিকে উপজেলার আমাদী ইউনিয়নের দিঘির পাড় গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত হারুন সানা ঐ গ্রামের মোঃ বারিক সানার ছেলে। স্থানীয় জানায়, দুপুরে বৃষ্টির মধ্যে নিজের জমিতে ধান রোপণের কাজ করছিলেন তিনি। এ সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি ঢলে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে এ ঘটনার পর থেকে সরকারি উদ্যোগে স্থাপন করা বজ্রনিরোধক দণ্ডের (লাইটনিং এরস্টার) কার্যকারিতা ও মান নিয়ে ক্ষোভ এবং প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ উঠেছে, দের্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং ইউনিয়ন পরিষদের সমন্বয়ে প্রতি বছর লাখ লাখ টাকা ব্যয়ে এসব বজ্রনিরোধক দণ্ড স্থাপন করা হলেও তা বজ্রপাত রোধে কোনো কাজে আসছে না। এলাকার কৃষকদের দাবী, সরকারের এই ভালো উদ্যোগটি সঠিক নজরদারি ও নিম্নমানের উপাদানের কারণে মাঠ পর্যায়ে কোনো সুফল দিচ্ছে না। বজ্রপাতের সময় খোলা মাঠে কৃষকদের জীবন সুরক্ষায় এই প্রকল্পগুলোর সুষ্ঠু তদন্ত ও যথাযথ তদারকি জরুরি বলে মনে করে অনেকেই।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT